চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ার পথে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান। টেস্ট পরিবারের নবীন দলটি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে হারানোর পথ তৈরি করে ফেলেছে চতুর্থ দিনেই!

৩৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৩৬। জিততে হলে পঞ্চম দিনে করতে হবে আরও ২৬২ রান। যেভাবে স্বাগতিকদের উইকেট পড়ছিল তাতে বৃষ্টিতে আগেভাগে খেলা বন্ধ না হলে হয়ত জয়ের আরও কাছেই থাকতে পারত রশিদ খানের দল।

আফগানিস্তান-৩৪২ ও ২৬০, বাংলাদেশ-২০৫ ও ১৩৬/৬

সোমবার ম্যাচ ড্র করতে হলে বাকি চার উইকেট কাজে লাগিয়ে টিকে থাকতে হবে সারাদিন। প্রায় ‘অসম্ভব’ এক চ্যালেঞ্জ নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজে শেষদিনে নামতে হবে সাকিব আল হাসান (৩৯*) ও সৌম্য সরকারকে (০*)।

স্পিন আক্রমণে এমনিতেই আফগানিস্তানের জুড়ি নেই। চট্টগ্রামে স্পিন সহায়ক উইকেট পেয়ে আরও ভয়াল হয়ে ওঠেন জহির খান, রশিদ খান, মোহাম্মদ নবীরা। তাতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ব্যাটিংঅর্ডারে অদলবদল করেও সুফল মেলেনি। একে একে সাজঘরে ফিরেছেন লিটন দাস (৯), তিনে প্রমোশন পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত (১২), মুশফিকুর রহিম (২৩), মুমিনুল হক (৩), সাদমান ইসলাম (৪১), মাহমুদউল্লাহ রিয়াদ (৭)।

Reneta

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া লেগস্পিনার রশিদ নিয়েছেন তিন উইকেট। শুরুর দুটি উইকেট নেন চায়নাম্যান জহির। শেষের উইকেটটি নিয়েছেন নবী।

৩৯৮ রানের পাহাড় ডিঙাতে দরকার ছিল দুর্দান্ত শুরু। ভালো কিছুর আশা জাগিয়ে জহিরের ঘূর্ণির মুখে লিটন যখন এলবিডব্লিউ হন, দলের রান তখন ৩০। তিনে নামানো হয় লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেককে। এ ডানহাতি ব্যাটসম্যানও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ১২ রান করে বাঁহাতি স্পিনার জহিরের দ্বিতীয় শিকারে পরিণত হন বাজে শটের মাশুল গুণে।

মুশফিকুর রহিম কাউন্টার অ্যাটাকে যান ক্রিজে নেমেই। দ্বিতীয় বলেই সুইপ শটে মারেন বাউন্ডারি। পরে আরও তিন বাউন্ডারি মেরে নামের পাশে ২৩ রান যোগ করে রশিদের বলে হন এলবিডব্লিউ। আফগান অধিনায়ক পরের ওভারেই মুমিনুলকে এলবিডব্লিউ করে বিপর্যয়ে ফেলেন বাংলাদেশকে।

একপ্রান্ত আগলে রাখা সাদমান ফিরে যান থিতু হয়ে। কিছুক্ষণ পর মাহমুদউল্লাহর বিদায়ে চাপ বাড়ে স্বাগতিক ড্রেসিংরুমে।

প্রথম ইনিংসে ২০৫-এ গুটিয়ে যাওয়া বাংলাদেশ দলকে ৩৯৮ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। টেস্টের প্রথম ইনিংস থেকে ১৩৭ রানের লিড নেয়ার পর সফরকারীরা দ্বিতীয় ইনিংসে করে ২৬০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

পরবর্তী

‘আতঙ্ক’ গ্রুপের সদস্যদের হাতে খুন হন মহসিন

পরবর্তী
স্কুল ছাত্র মহসিন হত্যায় গ্রেপ্তার এজহারভুক্ত আসামি আসিফ ও রকি

'আতঙ্ক' গ্রুপের সদস্যদের হাতে খুন হন মহসিন

টানা দ্বিতীয় জয়ে অধিনায়কের সেঞ্চুরি-আক্ষেপ

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT