চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয় জয়ে অধিনায়কের সেঞ্চুরি-আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেয়ার পর রোববার নেপালকে হারিয়েছে তারা। জুনিয়র টাইগারদের জয়টি ৬ উইকেটে।

তবে টানা দ্বিতীয় জয়ের ম্যাচে আক্ষেপ থাকল বাংলাদেশ অধিনায়ক আকবর আলির। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তিনি। আউটও যে হননি, ছিলেন ৯৮ রানে অপরাজিত। আসলে প্রয়োজনীয় রান উঠে যাওয়ায় আকবরের করার জন্য রানই বাকি ছিল না!

কলম্বোর প্রেমাদাসায় টস জিতে নেপালকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। পবন সরফ (৮১) ও সন্দীপ জোরার (৫৬) হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৬১ রানের লড়াই করার পুঁজি পায় নেপালিরা। সরফ-সন্দীপ ছাড়া নেপালের হয়ে কুড়ির ঘর ছাড়ানোর ইনিংস খেলেন আরও তিনজন।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শাহীন আলম। এছাড়া একটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, তৌহিদ হৃদয় ও মিজানুর রহমান।

তবে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটিং ক্যারিশমায় সেই স্কোর শেষ পর্যন্ত মামুলি টার্গেট হয়ে যায়! চার বল বাকি থাকতে বাংলাদেশ জয় তুলে নেয় ছয় ব্যাটসম্যানকে হাতে রেখে।

যদিও ইনিংসের শুরু মোটেও শেষের মতো ‘রাজকীয়’ হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানেই দুই ওপেনার তানজিদ (৯) ও অনিক সরকারকে (৬) হারায় বাংলাদেশ।

Reneta

‍এরপরই পাল্টা আঘাত শুরু করে যুবারা। তৃতীয় উইকেট জুটিতে ৭৯ রান তোলেন মাহমুদুল হাসান জয় তৌহিদ হৃদয়। ৫৬ বলে ৪০ রান করে মাহমুদুল আউট হলেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। অধিনায়ক আকবরের সঙ্গে ৩৪ রান যোগ করে তিনি ফেরেন ৬০ রানে।

হৃদয়কে ফেরার পর আর কাউকে আউট করতে পারেনি নেপাল। পঞ্চম উইকেট জুটিতে ১৩০ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন আকবর আলি ও শামীম হোসেন। ৪৫ বলে চার চারে ৪২ রান করেন শামীম।

তবে শামীমের চেয়ে অনেকবেশি আগ্রাসী ছিলেন অধিনায়ক। ৮২ বলে ১৪টি চারে ৯৮ রান তার নামের পাশে। হাতে বল এবং নিজে অপরাজিত থাকলেও আগেই প্রয়োজনীয় রান উঠে যাওয়ায় সেঞ্চুরি পূর্ণ হয়নি আকবরের। তাই দলের বড় জয়ে উচ্ছ্বাস থাকলেও মনের কোণে দুই রানের ‘আক্ষেপ’ একটু হলেও হয়তো থাকবে অধিনায়কের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT