চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

অস্কার বাংলাদেশ কমিটি ৯২তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে অস্কারেরর জন্য ছবি নির্বাচন সম্পন্ন হয়েছে। চলতি মাসেই জানা যাবে, অস্কারে এবার কোন ছবিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।

Banglabid

১ অক্টোবর ২০১৮ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭(সাত) দিন প্রদর্শিত হয়েছে এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইংরেজি সাবটাইটেলসহ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস বলেন, ‘এবার অস্কার মূল কমিটি আমেরিকার বাইরের ছবিকে বিদেশি ভাষার চলচ্চিত্র বলছে না। অর্থাৎ মূল কমিটি বিভাগের নামটি পাল্টে দিয়েছে। আগের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম এখন ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম।’

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ২০১৯ বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Reneta

প্রতিবছরের মতো এবারো অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশী ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়িদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়। ২০১৮ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচিত্রটি।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT