চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের অনেক ঘটনার সাক্ষীর চিরবিদায়

মুখলেছউদ্দিন শাহীনমুখলেছউদ্দিন শাহীন
৩:০০ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৫
মতামত
A A

একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কাজী জাফর আহমেদের যথেষ্ট সম্মান প্রাপ্য। স্বৈরাচারী এরশাদের দোসর হিসেবে ইতিহাসে যেমন স্থান করে নেবেন, তেমনি রাজনীতিতে নিজের কিছু অবদানও ইতিহাস স্বীকৃত।

মৌলানা ভাসানির একজন নিবেদিত ও ঘনিষ্ঠ শিষ্য ছিলেন এই প্রবীণ নেতা। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, বামপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং একসময়ে তার রাজনৈতিক দল ইউনাউটেড পিপলস পার্টি (ইউপিপি) বেশ বড় রাজনৈতিক সংগঠন ছিল।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করার পূর্বে প্রথমে একটি ফ্রন্ট গঠন করেছিলেন। সেই ফ্রন্টে ভাসানি ন্যাপ এর মসিউর রহমান যাদু মিয়ার সাথে কাজী জাফরের ইউপিপিও যোগ দিয়েছিল। বিএনপি গঠন করার আগে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন।

সেই জাগদল, ভাসানি ন্যাপ, মুসলিম লীগ, ইউপিপি ছিল জিয়াউর রহমানের ফ্রন্টের সদস্য। সেই ফ্রন্টের নাম ছিল জাতীয়তাবাদী ফ্রন্ট। পরবর্তীতে ফ্রন্ট বিলুপ্ত ঘোষণা করে ২৮ আগস্ট, ১৯৭৮ ফ্রন্টের সকল শরিক দল নিজেদের সংগঠন বিলুপ্ত ঘোষণা করে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে।

কাজী জাফর আহমেদ সেই বিএনপিতে যোগ না দিয়ে বেরিয়ে যান । কিন্তু ইউপিপি’র একটি বড় অংশ বিএনপিতে যোগ দেয়। এর মধ্যে এস এ বারী এ টি, মাইদুল ইসলাম, আব্দুর রাজ্জাক অন্যতম।

Reneta

১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাবাহিনী প্রধান লেঃ জেঃ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুথানের মাধমে বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সামরিক আইন জারী করেন। এরপর এরশাদও জিয়াউর রহমানের মতো একই প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে জনদল গঠন করে। 

কাজী জাফরের ইউপিপি, মুসলিম লীগের বাকি অংশ, আওয়ামী লীগের মিজান গ্রুপ ও এরশাদের জনদল মিলে জাতীয় ফ্রন্ট নামে একটি ফ্রন্ট গঠিত হয়। পরে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় ফ্রন্টকে জাতীয় পার্টিতে রূপ দেয়া হয়। কাজী জাফর আহমেদ তখন জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা হিসেবে এরশাদের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য চীনের সাথে কাজী জাফর আহমেদের সুন্দর সম্পর্কের সূত্র ধরে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাথে চীনের একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠে। অথচ চীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সব শেষে ৮ অক্টোবর ১৯৭৫ সালে স্বীকৃতি দেয়। সেই চীনের সাথে বাংলাদেশের আজকের এই অভূতপূর্ব সম্পর্কের জন্য কাজী জাফর আহমেদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

জিয়াউর রহমানের মন্ত্রিসভায় কাজী জাফর আহমেদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তৎকালীন জাতীয়তাবাদী ফ্রন্টকে এক পার্টিতে পরিণত করার ব্যপারে কাজী জাফরের আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন একটি ফ্রন্টের মাধ্যমে কিছুদিন দেশ পরিচালনা করতে, যে কারণে বিএনপি গঠনের সময় কাজী জাফর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে নিজের দল ইউপিপি নিয়ে বেরিয়ে যান।

কাজী জাফর ছিলেন মওলানা ভাসানির একনিষ্ঠ ভক্ত। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ তথা ন্যাশনাল আওয়ামি পার্টির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি টঙ্গী অঞ্চলের একজন প্রভাবশালী শ্রমিক নেতা ছিলেন।

সেসময় বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের সংগঠিত করার ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভাসানী ন্যাপের গুরুত্বপূর্ণ নেতাদের একজন ছিলেন।

কাজী জাফরের মৃত্যুতে দেশ একজন ইতিহাসের নানান ঘটনার সাক্ষীকে হারাল।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী জাফরকাজী জাফর আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT