চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী জাফরকে সংসদ ভবন চত্ত্বরে সমাহিত করতে আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের মরদেহ সংসদ ভবন চত্ত্বরের কবরস্থানে সমাহিত করতে চায় তার পরিবার। এ জন্য সরকারের কাছে আবেদনও করেছে তারা।

সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত ওই কবরস্থানে বেশ কয়েকজন রাজনীতিবিদের কবর রয়েছে। এদের মধ্যে রয়েছেন; সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ, রাজনীতিক মসিউর রহমান যাদু মিয়া, তমীজ উদ্দিন খান, খান এ সবুর, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান।

এছাড়াও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বির্তকিত ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজের কবরও রয়েছে এখানে।

কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, কাজী জাফর এদেশের একজন মহান নেতা। তিনি তিনবারের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী। তার সম্মানে ওই স্থানে কবর দিতে দলের নেতাকর্মী ও পরিবার সবাই সংসদের চিফহুইপের কাছে  আবদেন জানানো হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাকে কোথায় দাফন করা হবে।

তিনি আরো বলেন, শুক্রবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে। শনিবার সকালে কুমিল্লার টাউন হল মাঠ, বাদ জোহর চৌদ্দগ্রাম কলেজ মাঠ, এবং বাদ আছর টিরওয়া হাইস্কুল মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার কাজী জাফর আহমদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে।

Reneta

এর আগে সকাল ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা হয় সকাল ৮টায় বিশ্ব ইজতেমা মাঠে।

গতকাল বৃহস্পতিবার সকালে ৭৬ বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রবীণ এ রাজনীতিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT