ফুটবল

ইউরোসেরা ইতালির ডোন্নারুমা এখন পিএসজির

পিএসজির জার্সি হাতে ডোনারুমা, নতুন ক্লাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ফুটবলার ডোনারুমা পিএসজির জার্সি হাতে নতুন ক্লাবের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালিকে ইউরো জেতানো গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে দলে টেনেছে পিএসজি। ২২ বছর বয়সী তারকার সাথে পাঁচ বছরের চুক্তি সেরেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান জায়ান্টরা।

ডোন্নারুমা সিরি আর ক্লাব এসি মিলানে খেলেছেন গত ছয় মৌসুমে। সাত বছর পর ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ায় রেখেছেন অবদান। লিগে দ্বিতীয় হয় মিলানের দলটি। সেখানে সাফল্যের চিত্র এঁকে ফ্রি এজেন্ট হয়ে নাম লেখালেন পিএসজিতে।

কদিন আগে ইউরোয় গ্লাভস হাতে ইতালির পোস্টের নিয়ে চীনের প্রাচীর হয়ে আলো কাড়েন ডোন্নারুমা। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন। নির্বাচিত হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।

বিষয়:ইউরো ২০২০ ইউরো-২০২১ ইতালি ডোন্নারুমা পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…