প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।
তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতেও নির্দেশ দেয়া হয়েছে।






