চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএনও সালমনের ঘটনায় তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ইউএনও গাজী তারিক সালমন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ এর অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিবসহ ৪ জন যুগ্ম সচিব রয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

Banglabid

তিনি জানান, ১৫ দিনের মধ্যে বিষয়টির তদন্ত করে প্রকৃত ঘটনা কী এবং কী হয়েছিল তা জানিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তে যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে এক তদন্তে তারিক সালমনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এর আগে বরিশালের জেলা প্রশাসকের উদ্যোগে তদন্ত হয়েছে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে। সেখানে তারিক সালমনের বক্তব্য সন্তোষজনক ছিলো না বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার। তবে ওই তদন্তে তারিক সালমনের দোষ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

Reneta

গাজী তারিক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।

গত ১৯ জুলাই বুধবার ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন।

প্রবল আলোচনা-সমালোচনার মুখে রোববার ইউএনওর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয়া হয়। তার অাগে মামলাটির বাদি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজুকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বরিশালের ডিসি গাজী সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক ড. বশিরুল আলমকে প্রত্যাহার করে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে প্রত্যাহার হয়েছে ৫ পুলিশ সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনও গাজী তারিক সালমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও তিন মামলায় জামিন পেলেন বরকত উল্লাহ বুলু

পরবর্তী

অধ্যাপক রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানো কেন অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী

অধ্যাপক রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানো কেন অবৈধ নয়: হাইকোর্ট

ফাইল ছবি

বিপিএলে দল প্রতি তিন থেকে পাঁচজন করে বিদেশি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT