চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি চার্লটন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন মারা গেছেন। তিনি ওই বিশ্বকাপের আরেক নায়ক ববি চার্লটনের বড় ভাই। গত বছর লিম্ফোমায় আক্রান্ত জ্যাকের বয়স হয়েছিল ৮৫ বছর।

ফুটবল ছাড়ার পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের কোচের দায়িত্ব সামলেছেন জ্যাক চার্লটন। ক্লাব ক্যারিয়ারে লিডস ইউনাইটেডের ডিফেন্সে ভরসা ছিলেন। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন এখানে। তাদের হয়ে জিতেছেন লিগ ও এফএ কাপ।

জ্যাক ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে সবগুলো ম্যাচেই রক্ষণ সামলেছেন। সেন্ট্রাল ডিফেন্সে দেশের জার্সিতে মোট ৩৫ ম্যাচ খেলেছেন তিনি। জয়ী বিশ্ব আসরের ফাইনালে ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা এনেছিল ইংলিশরা।

কোচ হয়ে আয়ারল্যান্ডকে ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টারে তুলেছেন জ্যাক। তার আগে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরেও নিয়ে যান দেশটিকে। কোচিংয়ের শুরুটা অবশ্য মিডলসবরোর হয়ে, ক্লাবটিকে শীর্ষ লিগে তুলেছেন। একসময় শেফিল্ড ওয়েনজডে ও নিউক্যাসল ইউনাইটেডকেও কোচিং করিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবিশ্বকাপ-১৯৬৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী

করোনাভাইরাস: সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, ময়মনসিংহে সর্বনিম্ন

পরবর্তী

করোনাভাইরাস: সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, ময়মনসিংহে সর্বনিম্ন

লঞ্চ

নৌ আদালত: দুর্ঘটনা প্রতিরোধ ও নদী রক্ষায় আইনি ভাবনা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT