ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এর সফল মিশন শেষ করে দেশে ফিরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়ে দিলেন ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে।
টানা ৪৭ দিন পর শুক্রবার দেশে ফেরেন সাকিব।
বিমানবন্দরে নেমে ইংল্যান্ড সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশ এখন খুবই ভালো একটি দল। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। সেটি টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই।’
এখন কিছুদিন বিশ্রাম নিতে চান সাকিব। তারপরই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২০ তারিখ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় দলের স্কিল ট্রেনিংয়ে যোগ দেবেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের।
ভিডিওতে দেখুন দেশে ফিরে যা বললেন সাকিব:








