ক্রিকেট

ইংল্যান্ডকে স্তম্ভিত করে ক্যারিবীয়দের উল্লাস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে, ক্রিকেট ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে উল্লাসের ধারা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের জয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হতাশ করেছে স্টেফানি টেলরের দল। নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করেছিল ক্যারিবীয় মেয়েরা।

ডানেডিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৫ তোলে উইন্ডিজ। জবাবে ২১৮ রান তুলতে অলআউট হয়ে যায় ইংলিশ মেয়েরা।

বুধবার ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারে ভর করে ভালো সংগ্রহ পায় উইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। ২ ছয় ও ৪ চারে ৫৮ বলে ৪৫ রান করে ফেরেন হেইলি ম্যাথিউস। অন্যপ্রান্তে ধীর গতির ব্যাটিংয়ে ৬৪ বলে ৩১ করে রানআউটে ফেরেন ডিয়েন্দ্রা ডটিন।

মাঝে চাপে পড়লেও উইকেটরক্ষক-ব্যাটার শেমাইন ক্যাম্পবেলের ৮০ বলে ৬৬ ও চেডিয়ান নেশনের ৭৪ বলে ৪৯ রানে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায় দলটি।

তিন উইন্ডিজ ব্যাটারকে ফিরিয়েছেন ইংলিশ বোলার সোফি একলেস্টোন।

জবাবে ওপেনার ট্যামি বিউমন্ট ৭৬ বলে ৪৬ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে ইংলিশ দলটি। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল তারা।

শেষদিকে সোফি একলেস্টোন ৪১ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। কিন্তু বাকি ব্যাটারদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি। ১৪ বল আগে ২১৮ রানে অলআউট হয় ইংলিশ মেয়েদের দল।

উইন্ডিজ গতি তারকা শামিলিয়া কনেল ৩৮ রান খরচায় তুলেছেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলেছেন হেইলি ম্যাথিউস ও আনিসা মোহাম্মদ।

বিষয়:ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্পবেল ম্যাথিউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…