চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে নাচিয়ে উইন্ডিজ নিজেরাও কাঁপছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট জমে উঠেছে দ্বিতীয় দিনেই। ইংলিশদের নাচিয়ে ক্যারিবীয়রা নিজেরাও স্বস্তিতে নেই। তবে কাঁপতে থাকা অবস্থার মাঝেই তারা ৩৩৯ রানের বিশাল লিড তুলে আছে সুবিধাজনক অবস্থানে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছিল ২৮৯ রান। আর ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৭৭ রানে প্যাকেট করে দিয়ে দাপট ধরে রাখে। প্রথম ইনিংস থেকেই ক্যারিবীয়রা আদায় করে নেয় ২১২ রানের বিশাল লিড।

পরে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে উইন্ডিজ ৬ উইকেটে ১২৭ রান তুলে দিন শেষ করেছে। ক্যারিবীয়দের হাতে এখনও ৪ উইকেট, লিড ইতিমধ্যেই সাড়ে তিনশর কাছে, পড়ে আছে পুরো তিনটি দিন, তাতে বিপাকে ইংল্যান্ডই।

অ্যান্ডারসনের ৫ আর স্টোকসের ৪ উইকেটের পরও উইন্ডিজের প্রথম ইনিংসে যেখানে তিন ফিফটি ও সঙ্গে দুটি প্রায় ফিফটি ছিল, ইংল্যান্ড ব্যাটে এসে সেখানে দুই অঙ্কই ছুঁতে পেরেছে সবে চার ব্যাটসম্যান।

চারের কেউই আবার বিশের কোটা পার করতে পারেনি। সর্বোচ্চ ১৭ ওপেনার জেনিংসের, পরের সর্বোচ্চ লোয়ারঅর্ডারে কারেনের ১৪। রোচ ৫ উইকেট নিয়েছেন, ২টি করে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হোল্ডার আর জোসেপ।

দ্বিতীয় ইনিংসে এসে ব্র্যাথওয়েট ২৪ ও ক্যাম্পবেলের ৩৩ রানে ৫২-র ওপেনিং জুটি পায় উইন্ডিজ। এরপরই উইকেট যাওয়া-আসা। মঈন আলি ৩টি নিয়ে নেতৃত্ব দিয়েছেন। তার আগেই ইংলিশদের বিপদ বেড়েছে। প্রতিপক্ষকে দ্রুত থামিয়েও তৃতীয় দিনে বড় লক্ষ্যের পিছেই ছুটতে হবে তাদের।

ট্যাগ: ইংল্যান্ড-উইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে চেলসিকে পেল ম্যানসিটি

পরবর্তী

৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থাপনায় সরেজমিন ভ্রমণে এলিজা

পরবর্তী

৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থাপনায় সরেজমিন ভ্রমণে এলিজা

নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী-মোদির রাজনীতিতে খরা

‘দুসরি ইন্দিরা গান্ধী আয়ি হ্যায়’

সর্বশেষ

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT