চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ের দিক থেকে কে এগিয়ে, কঙ্গনা নাকি নওয়াজ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

২৫ জানুয়ারি বলিউডে একযোগে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমা ‘ঠাকরে’। মুক্তির পর থেকেই ছবি দুটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক-সমালোচকদের কাছ থেকে। তবে প্রশংসা পেয়েছেন নওয়াজউদ্দিন ও কঙ্গনা। তাদের অভিনীত ছবিটি বক্স অফিসে কেমন দাপট দেখাচ্ছে?

ভারতে তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পেয়েছে ‘মণিকর্নিকা:  দ্য কুইন অব ঝাঁসি’। ছবিটির মুক্তির প্রথম দিনের আয় ছিল ৮.৭৫ কোটি রুপি। এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনে এর আয় যথাক্রমে ১৮.১০কোটি, ১৫.৭০কোটি ও ৫.১০কোটি রুপি ছিল।

চার দিনে যার আয় সব মিলিয়ে ৪৭.৬৫কোটিতে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহেই এর আয় ৬০ কোটি রূপি ছাড়িয়ে যাবে।

অন্যদিকে ভারতীয় রাজনীতিবিদ, শিবসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান বালাসাহেব ঠাকরের জীবনী নিয়ে নির্মিত ‘ঠাকরে’ সিনেমাটি হিন্দি, মারাঠি ও ইংরেজিতে মুক্তি পেয়েছে। ভারতের অন্যান্য প্রদেশগুলোর চেয়ে মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে এ সিনেমার দর্শক সংখ্যা বেশি।

চারদিনে ছবিটি আয় করেছে ২২.৫ কোটি রুপি। ৩০কোটি রুপি বাজেটের এই  ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ৬ কোটি রুপি। যা নওয়াজউদ্দিন অভিনীত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ। এছাড়াও ছবিটি মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১০ ও ৬.৯০কোটি রুপি আয় করেছে।  ছবিতে নওয়াজউদ্দিন ছাড়াও আরো অভিনয় করেছেন অমৃতা রাও।

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। এতে কঙ্গনা রানাউত ছাড়াও অভিনয় করছেন-অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ডে, যীশু সেনগুপ্ত, তাহের সাব্বির প্রমুখ। তেলেগু পরিচালক রাধাকৃষ্ণ জাগারলামুড়ির সঙ্গে সিনেমাটির সহ-পরিচালনায় ছিলেন কঙ্গনা। ছবিটির বাজেট ছিল ১২৫কোটি রুপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনানওয়াজবলিউডমণিকর্নিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT