চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ড ক্রিকেটের সম্প্রচারে বাংলাদেশের টিএসএম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সব খেলা সম্প্রচারের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। ২০১৯ থেকে ২০২২ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুরস প্রোগ্রামের আওতায় সব খেলা সম্প্রচার করবে টিএসএম।

আয়ারল্যান্ডের ডাবলিনে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রতি চুক্তি করে টিএসএম। প্রতিষ্ঠানটির সিইও ও প্রোপাইটর মোঃ মইনুল হক চৌধুরী, টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল এবং আয়ারল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রস ম্যাককালাম ও সিইও ওয়ারেন দিউট্রম এ সময় উপস্থিত ছিলেন।

টিএসএম এর সিইও ও প্রোপাইটর মোঃ মইনুল হক চৌধুরী বলেন, ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। ক্রিকেট আয়ারল্যান্ড এবং টিএসএম বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। আমরা ভক্ত ও স্টোকহোল্ডারদের জন্য একটি উদ্ভাবনী এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট অভিজ্ঞতা তৈরির জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।

টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল বলেন, চুক্তি স্বাক্ষরের এই দিনটি আয়ারল্যান্ড ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সম্প্রচার স্বত্ব আয়ারল্যান্ড ক্রিকেটকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে এবং এর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন দিউট্রম বলেন, এটা আইরিশ ক্রিকেট ভক্তদের জন্য একটি দারুণ সময়। কারণ এই চুক্তি আইরিশ ক্রিকেটকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যাবে এবং লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তকে এর সঙ্গে যুক্ত করবে। এই চুক্তিটি হচ্ছে আরেকটি সংকেত যা বিশ্বব্যাপী আইরিশ ক্রিকেটের দ্রুতবর্ধনশীল ও বিশ্বজুড়ে প্রোফাইলের ক্রমোন্নতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট আয়ারল্যান্ডটোটাল স্পোর্টস মার্কেটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT