চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলায় ছয় দিনে রাজস্ব ১ হাজার ৯শ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আয়কর মেলার ৬ষ্ঠ দিন রোববারে সারাদেশে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৪১ কোটি ৩০ লাখ টাকা। আর গত ৬ দিনে মোট আদায় হয়েছে ১ হাজার ৮শ ৯৯ কোটি ৩৯ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্যমতে, ৬ষ্ঠ দিনে রাজস্ব আদায় হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া মেলার প্রথম দিনে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ৪২ লাখ টাকা, দ্বিতীয় দিনে ৫৫১ কোটি টাকার বেশি, তৃতীয় দিনে ২৪৪ কোটি ৮৩ লাখ টাকা, চতুর্থ দিন ২৫৩ কোটি ১৬ লাখ টাকা এবং পঞ্চম দিনে রাজস্ব আদায় হয়েছে ২৯০ কোটি ৫২ লাখ ৯৪ হাজার টাকা।

Banglabid

এই ৬ দিনে মোট রাজস্ব এসেছে ৩৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ।

এনবিআর জানিয়েছে, ৬ষ্ঠ দিন পর‌্যন্ত আয়কর মেলায় সেবা গ্রহণ করেছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন। রিটার্ন দাখিল করেছেন, ৪ লাখ ১২ হাজার ১৯৬ জন। আর নতুন ইটিআইএনের আওতায় এসেছেন ৩২ হাজার ১০ জন।

উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।

Reneta

মেলায় ঢুকলে চোখে পড়বে অনুসন্ধান ও তথ্য কেন্দ্র। সেখান থেকে তথ্য নিয়ে যেতে হয় বিভিন্ন স্টলে। তারপর মিলবে কর সংক্রান্ত সব ধরণের সেবা।

আয়কর মেলায় নতুন কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেয়াসহ করসংক্রান্ত সব ধরণের সেবা পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে মেলা চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। আগামীকাল ১৯ নভেম্বর মেলা শেষ হবে।

মুক্তিযোদ্ধা, প্রবীণ ও নারীদের জন্য আলাদা বুথসহ বাড়তি সুবিধা হিসেবে যাতায়াতের জন্য থাকছে শাটল বাসের ব্যবস্থা। এই ১৫ টি শাটল বাস চলছে রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা রোডে।

ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর মেলাই-টিআইএনএনবিআররাজস্ব আয়সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT