অপরাধ

ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নির্মল যুবক যুবক outdoors, green background, casual attire, serious expression. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মল যুবক outdoors, সবুজ প্রাকৃতিক পরিবেশে, ক্যাজুয়াল পোশাক পরা, গম্ভীর মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সানি স্থানীয় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার ২৬ মার্চ ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সানির মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ভোরে রেলগেট দিয়ে পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

সানির বাবা আবুল বাশার জানান, তাদের বাড়ি ময়মনসিংহের পাগলা উপজেলার বিরই গ্রামে। বর্তমানে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক এলাকায় থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সানি সবার বড়।

তিনি জানান, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে একাই বাসা থেকে বের হন সানি। স্থানীয় মাটির মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে পুলিশের মাধ্যমে পরিবার খবর পায়।

বিষয়:কলেজ ছাত্রের মৃত্যু ট্রেনে কাটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…