আন্তর্জাতিক

আসেম সম্মেলন: রোহিঙ্গা সংকট সমাধানে সু চিকে ইইউ’র তাগিদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসেম সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতারা একত্রিত হয়ে আলোচনা করছেন, রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বারোপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নাইপিদোতে দু’দিনব্যাপি এশিয়া-ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৩তম আসেম সম্মেলন শুরু হয়েছে। বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য দিয়েছেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সুচি।

এর আগে সাইড লাইনে সু চির সাথে কথা বলেছেন ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘেরিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অবশ্যই সমঝোতা চুক্তি প্রয়োজন বলেও জানান ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। আর এ প্রক্রিয়ায় ইইউ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এবারের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ এশিয়া ও ইউরোপের ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং দুই মহাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিষয়:আসেম সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…