ফুটবল

আসেনসিও-মিলিতাও’র গোলে বার্সার পথে রিয়াল

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর একসঙ্গে উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলকোয়ানোকে ৩-১ গোলে হারিয়ে কোপা ডেল রে’র শেষ ষোলোতে পা রেখেছে স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বুধবার স্তাদিও এল কোল্লাওতে ম্যাচের ৩৯ মিনিটে রদ্রিগোর নেয়া কর্নার কিক থেকে আসা বলে মিলিতাও মাথা ছুঁইয়ে জালে জড়ালে লিড পায় লস ব্ল্যাংকোস।

বিরতির পর ৬৬ মিনিটে ফরোয়ার্ড দানি ভেগার গোলে আলকোয়ানো সমতায় ফেরায় রিয়ালের কপালে চিন্তার ভাঁজ পড়ে।

অবশ্য এর ১০ মিনিট পর সফরকারীদের স্বস্তির উপলক্ষ এনে দেন মার্কো আসেনসিও। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কিকে নিশানাভেদ করেন তিনি। ৭৮ মিনিটে আলকোইয়ানোর গোলরক্ষক হুয়ানের আত্মঘাতী গোলে রিয়ালের শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়।

একই দিন তৃতীয় সারির দল লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে ২-১ গোলের জয়ে কোপা ডেলরের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিষয়:আসেনসিও কোপা ডেল রে মিলিতাও রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…