বিনোদন

আসিফ আর জন্মদিন উদ্‌যাপন করবেন না

আসিফ আর জন্মদিন উদ্‌যাপন করবেন না

আসিফ আকবর

‘২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হয়েছে। আমার জন্ম হয়েছে ১৯৭২ সালের ২৫ মার্চ। গত চুয়াল্লিশ বছর সুখ-দুঃখ-আনন্দ-বেদনার মধ্যে নানাভাবে আমার জন্মদিন পালিত হয়েছে।…আমার ফ্যানদের কাছে বিনীত অনুরোধ রইলো, গণহত্যা দিবসের প্রতি সম্মান জানিয়ে শুধু এবারই নয়, আর কখনোই আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন…।’

১৩ মার্চ ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার অনুভূতি আর সিদ্ধান্ত ফেসবুকেই লিখেছি। নতুন করে আর বলার কিছু নেই।’

ছোটবেলায় নিজের জন্মদিন উদ্‌যাপনের স্মৃতি নিয়ে তিনি লিখেছেন, ‘ছোটবেলার স্মৃতি সবসময় অমলিন থাকে। আমরা সাত ভাইবোন, প্রত্যেকের জন্মদিন বাসায় পালন করা হতো মহানন্দে। বাসায় থাকত আত্মীয়স্বজনদের ভিড়। কেককাটা তো আছেই, সঙ্গে আছে ড্রইংরুমের সাজস্বজ্জা। প্রতিটি জন্মদিনেই থাকতো উৎসবের ঘনঘটা। এসব ইতিহাস এখন শুধুই স্বপ্নের মতো।’

বিষয়:আসিফ আকবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…