চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে না ‘অন্তরাত্মা’, ঈদ মাতাবে শাকিবের ‘গলুই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
বিনোদন
A A
শাকিব খান গলুই সিনেমার চরিত্রে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় আছে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘গলুই’, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার’ নামে ৩টি ছবি। এরমধ্যে ‘গলুই’ ও ‘অন্তরাত্মা’ নামে ২টি ছবি আসন্ন ঈদে মুক্তির কথা শোনা যায়।

সংশ্লিষ্ট ছবিগুলোর পরিচালক ও প্রযোজকদের সঙ্গে আলাপ করে চ্যানেল আই অনলাইন নিশ্চিত হয়েছে, ‘অন্তরাত্মা’ নয়, ঈদে মুক্তি পাবে শুধুমাত্র ‘গলুই’ সিনেমাটি। যেখানে শাকিব খানের নায়িকা থাকছেন পূজা চেরী।

নিরেট প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত ‘গলুই’ ছবির মাধ্যমে ঈদ মাতাবেন ঢালিউড কিং শাকিব খান। নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকার কারণে ইতোমধ্যেই ছবিটি মুক্তির জন্য হল বুকিং শুরু হয়েছে। তার আগে গেল বছরের শেষে ছবিটি সেন্সর থেকে আনকাট মুক্তির অনুমতি পায়। তাই আর আসন্ন ঈদে এই ছবিটি মুক্তিতে বাঁধা নেই।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, করোনায় ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে শাকিবের ছবির বিকল্প নেই। যেহেতু দীর্ঘদিন পর ঈদে শাকিবের বড় বাজেটের ছবি ‘গলুই’ আসছে, তাই এ ছবির মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে সিনেমা হলগুলো! সে কারণে হল মালিকদেরও ঈদে বাড়তি আগ্রহ শাকিব খানের ‘গলুই’ ঘিরে!

সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় চিত্রপরিচালক এসএ হক অলিক। সরকারি অনুদান পেলেও ছবিতে অনুদানের চেয়ে প্রায় তিনগুণ বেশি বাজেট দিয়ে প্রযোজনা করেন খোরশেদ আলম খসরু।

এদিকে, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘সত্তা’-খ্যাত প্রযোজক সোহানী হোসেন প্রযোজিত শাকিবের আরেক ছবি ‘অন্তরাত্মা’ শুটিং শেষ হলেও আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না। ছবির পোস্ট প্রডাকশনের কাজে চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতায় যাওয়ার কথা আছে পরিচালকের। ঈদে মুক্তি পাবে কিনা সেটি প্রযোজকের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওয়াজেদ আলী সুমন।

প্রযোজক সোহানী হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অন্তরাত্মা’ যেহেতু শাকিব খানের ছবি, তাই ঈদ ছাড়া মুক্তি দিলেও ছবি হিট হবে, এটা আমার বিশ্বাস। তাছাড়া হল সংখ্যা চাহিদার চেয়ে কমে গেছে। তাই ঈদে ছবি মুক্তি দিতেই হবে এমনটা ভাবছি না। আমি মনে করি, শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না। শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলে হিট!

এদিকে, ২০১৮ সালে শুটিং শুরু হওয়া শাকিব খানের ‘বিদ্রোহী’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও সেটি আদৌ মুক্তি পাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে সিনেমা প্রেমীদের। কারণ গত ৪ বছরে বারবার মুক্তির তারিখ ঘোষণা করেও শেষ সময়ে মুক্তি আটকে যায় শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবির।

ট্যাগ: অন্তরাত্মাঅভিনয়ঈদএস এ হক অলিকগলুইনৌকাবাইচপরিচালকপূজা চেরীপ্রযোজকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেন পরিস্থিতির জন্য দায়ী ন্যাটো: সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট

পরবর্তী

পল্লীবন্ধু পদক’২১ পাচ্ছেন শাইখ সিরাজসহ ৮ বিশিষ্ট জন

পরবর্তী
শাইখ সিরাজের ছবি, বাংলার একজন জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লীবন্ধু পদক’২১ পাচ্ছেন শাইখ সিরাজসহ ৮ বিশিষ্ট জন

অভিনেতা পুনীতের শেষ ছবি মুক্তির সময় ভক্তদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েছে সুপারস্টার পুনীতের শেষ ছবি, গড়েছে রেকর্ড!

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT