ফুটবল

জুনে মুখোমুখি কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি

আর্জেন্টিনা ও ইতালি ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ও ইতালি দলের খেলোয়াড়রা ট্রফি জিতেছে, উল্লাস ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী ইতালির বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের তারিখ ঠিক হয়ে গেল। নতুন বছরের ১ জুন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ‘ফিনালেস্সিমা’ নামে পরিচিতি পাওয়া মহারণ।

সাউথ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপের ফুটবল অভিভাবক সংস্থা উয়েফা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন ধ্রুপদী এই লড়াই নিয়ে বলেছেন, ‘গর্বের সাথে জানাচ্ছি, জাতীয় দলের মর্যাদাপূর্ণ এক লড়াইয়ের পুনঃমঞ্চায়ন হতে চলেছে। উয়েফা ও কনমেবলের মধ্যে সহযোগিতার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার প্রেক্ষিতে বছরের পর বছর আর্টেমিও ফ্রাঞ্চি ট্রফি এবং ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো প্রতিযোগিতার সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে।’

আর্জেন্টাইন কিংবদন্তি প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত নেপলস ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী হতে পারত, শেষ পর্যন্ত ম্যাচটি লন্ডনেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হল।

বিষয়:আর্জেন্টিনা ইউরো-২০২১ ইতালি কোপা আমেরিকা ২০২১ জর্জিনহো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…