ঢাকা

আশুলিয়ায় জুতা কারখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

আশুলিয়ায় জুতা কারখানায় অগ্নিকাণ্ডের সময় দগ্ধ অবস্থায় একজন উদ্ধারকারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় জুতা কারখানায় অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকারী দগ্ধ অবস্থায় কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত ৩ জনের মধ্যে ২ জন নারী। এছাড়া আরেকজনের মৃতদেহ ঝলসে যাওয়ায় জেন্ডার নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া বঙ্গবন্ধু রোডে এশিয়ান ইউনিভার্সিটির সামনে ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ৬টার দিকে ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়:অগ্নিকাণ্ড সাভারের আশুলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…