চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশার কথা ডেঙ্গু কমছে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

গত কয়েক দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে বলে দাবি করছে সরকার। মূলত ঈদের পর থেকে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি কমেছে। তবে আজ সোমবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা, নেত্রকোণা, ফরিদপুর এবং পটুয়াখালীতে আক্রান্ত পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।

এদিন স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৮৫৮ জন।

সব মিলিয়ে গত এক মাসের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। বিশেষ করে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি কমেছে। তবে এ নিয়ে কিছুটা আশঙ্কার কথা জানিয়ে চিকিৎসকরা বলছেন, আগামী ১৫ দিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি ঠিক কোনদিকে যাচ্ছে; সেটা নিশ্চিত করে বলা যাবে না।

আমরা যদি শুধু হাসপাতালে ভর্তির পরিসংখ্যানের ভিত্তিতে ডেঙ্গু আক্রান্তের নিম্নগতির কথা বলি, তাহলে হয়তো সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কেননা, হাসপাতালে শয্যা সংকটে অনেক রোগীকেই বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদেরকে এই পরিসংখ্যানের বাইরে রাখা হয়েছে। তারপরও হাসপাতালে নতুন রোগী কম ভর্তি হচ্ছে; এটাও ডেঙ্গু মুক্তির আশা জাগানিয়া খবর।

আর আগামী ১৫ দিনের যে আশঙ্কার কথা চিকিৎসকরা বলছেন, আমরা মনে করি, সেটাও কোনো সমস্যা তৈরি করবে না। কারণ সারাদেশেই ডেঙ্গু নিয়ে সচেতনতা বেড়েছে। বেড়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও। এক্ষেত্রে বিভিন্ন সংস্থা, সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগও বেড়েছে। মোট কথা সমন্বিত প্রচেষ্টায় অগ্রগতি সন্তোষজনক।

এ জন্যই আমরা আশাবাদী আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ ক্রমশও কমে আসবে। আমরা মনে করি, ডেঙ্গু নিয়ন্ত্রণে এবারের মতো ভয়ংকর অভিজ্ঞতা আগামীতে যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। আর সেটা শুধু বিশেষ সময়ে নয়, সারা বছরই ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি থাকতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বর
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT