চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ১০৪ রানের ইনিংস। তার ১৩১ বলের ইনিংসে ছিল ১১টি চারের মার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি আশরাফুলের ষষ্ঠ সেঞ্চুরি। এ ম্যাচেই পাঁচ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন আশরাফুল। ২৪২তম ম্যাচে নামার আগে তার রান ছিল ৪৯৫০।

মঙ্গলবার  বিকেএসপির চার নম্বর মাঠে প্রিমিয়ার লিগে সেঞ্চুরি খরা কাটান আশরাফুল। বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে তিন বছরের ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন এ ব্যাটিং জিনিয়াস। এ বছরের আগস্ট থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপরও নিষেধাজ্ঞা কেটে যাবে। ঘরোয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ফিরে প্রথম সেঞ্চুরি পান জাতীয় ক্রিকেট লিগে। ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলেন ১০৪ রানের ইনিংস।

প্রিমিয়ার লিগে আশরাফুলের সতীর্থ তাইবুর রহমানও করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১০৯ বলে ১১৪ রান করে অপরাজিত ছিলেন। ৯টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো তার ইনিংসটি।

৪৭ রানে তিন উইকেট হারানোর পর আশরাফুল-তাইবুর মিলে গড়েন ১৮৮ রানের বিশাল এক জুটি। জোড়া সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৯০ রানের পুঁজি গড়েছে কলাবাগান।

মূর্তিকারিগর

পাশের মাঠে অপর ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। খেলাঘর সমাজকল্যান সমিতির বিপক্ষে খেলেছেন ১৪২ বলে ১০২ রানের ইনিংস। মুমিনুল হকের ৪৬ ও ভারতীয় রিক্রুট রজত ভাটিয়ার ৬১ রানের ইনিংসের সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৪৭ রান।

ফতুল্লায় অপর ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। আবাহনীর এ ব্যাটসম্যান ব্রাদাস ইউনিয়নের বিপক্ষে খেলেছেন ১০৮ রানের ইনিংস। তার ১৩২ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাইফের এটি দ্বিতীয় শতক।

এনামুল হক বিজয়ের ৪২, নাজমুল হোসেন শান্তর ৩৮ ও অধিনায়ত নাসির হোসেনের ৩১ রানের সুবাদে ২৬৬ রান তুলেছে আবাহনী।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোরজি’র তরঙ্গ বরাদ্দে নিলাম

পরবর্তী

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের বিষয়, সরকার হস্তক্ষেপ করবে না

পরবর্তী
ওবায়দৃুল কাদের

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের বিষয়, সরকার হস্তক্ষেপ করবে না

নায়িকা, এটা আপনার কতো তম বসন্ত?

সর্বশেষ

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT