চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ‘গুপ্তচর’ রোহিঙ্গা পরিবার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৩৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

রাতের অন্ধকারে শূন্যরেখা থেকে রোহিঙ্গা ‘গুপ্তচর’ পরিবারের মিয়ানমারে ফেরত যাওয়ার পর বিষয়টি তুমুল আলোচনার জন্ম দিয়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। 

তবে এ ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

অবশ্য বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপশি তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি।

Banglabid

এরই মধ্যে তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে মিয়ানমারে ফেরত যাওয়া পরিবারটি গুপ্তচর ছিল।

তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা আব্দুল করিম চ্যানেল আই অনলাইনকে জানান, গত বছরের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর প্রভাবশালী রোহিঙ্গা নেতা ও ওই এলাকার চেয়ারম্যান আকতার আলম মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কথা বলে অন্যদের সাথে বাংলাদেশে পালিয়ে আসে।

‘অন্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনারপাড়ার নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নিলেও সে থাকতো পার্শ্ববর্তী গ্রামের এক ইউপি মহিলা মেম্বারের ভাড়া বাসায়। সেখান থেকে রোহিঙ্গাদের দেখভাল করার অজুহাতে বাংলাদেশের সব তথ্য মিয়ানমারে পাচার করে আসছিল।’

Reneta

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আব্দুস সালাম, রহিম উদ্দিন আর ফরিদুল আলম জানান, প্রায় সময় মিয়ানমারের মোবাইল নিয়ে আড়ালে গিয়ে কথা বলতেন আকতার। তার গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক ছিল। কিন্তু সে মিয়ানমারের চেয়ারম্যান হওয়ায় আমরা কিছু বলার সাহস পেতাম না। মূলত তার পুরো পরিবারটি ছিল মিয়ানমারের গুপ্তচর।

বাংলাদেশে-মিয়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা নেতা আমির হামজা বলেন, রাতের আঁধারে চুরি করে মিয়ানমারে ফেরত যাওয়া আকতার আলম ছিলেন রাখাইনের মংডু শহরের বলিবাজার এলাকার ‘তুমব্রু রাইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে সময়ে রাখাইনে একক আধিপত্য বিস্তার করত এই রোহিঙ্গা নেতা। তার সাথে রাখাইনের সেনাশাসিত বাহিনীর সদস্যদের সাথে ছিল দহরম মহরম সম্পর্ক।

‘গত বছরের ২৪ আগস্ট এর ঘটনার পর তার উপর কোন নির্যাতন না হলে ও এ দেশে থেকে খবর সংগ্রহের জন্য মিয়ানমারের সেনাদের নির্দেশে রোহিঙ্গা ঢলের সাথে তিনিও পালিয়ে নো-ম্যানস ল্যান্ডে চলে আসে। কিন্তু নো-ম্যানস ল্যান্ডে বেশি দিন থাকেনি। ক্যাম্পের পাশ্ববর্তী ইউপি মহিলা মেম্বারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সাথে তার স্ত্রী সাজেদা বেগম (৪৫), মেয়ে শাহেনা বেগম (১২), ছেলে তারেক আজিজ (৭), মেয়ে তাহেরা বেগম (১০) এবং গৃহকর্মী শওকত আরা বেগম (২৩) সহ পরিবারের ৬ সদস্য। কিন্তু, রোববার সকালে জানতে পারি যে সে আমাদের সাথে প্রতারণা করে মিয়ানমারে ফেরত গেছে এবং ন্যাশনাল ভেরিফেকেশন কার্ড (এনভিসি) নিয়েছে’।

এ ঘটনাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মিডিয়াতে আসার পর সোমবার সারাদিন রোহিঙ্গাদের মাঝে এটি ছিল প্রধান আলোচনার বিষয়।

উখিয়ার বালুখালী ক্যাম্পের কাশেম মাঝী বলেন, এখন কাকে বিশ্বাস করবো? নিজের জাতির সাথে যে বেঈমানি করতে পারে সে কি মানুষ? এমন প্রশ্ন ছিল তার।

কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক গফুর উদ্দিন বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের উপর গোয়েন্দা নজরদারী বাড়ানোর পাশাপশি তাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি। মিয়ানমার প্রত্যাবাসন বিলম্ব করতে নানা তালবাহানা করবে। কিন্তু সরকার কে কৌশলে এগিয়ে যেতে হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম বলেন, এ ঘটনায় প্রত্যাবাসনে কোনো প্রভাব পড়বে না। উখিয়া ও টেকনাফের ১২টি ক্যাম্পে ১১ লাখেরও বেশি মিয়ানমারে নির্যাতিত নাগরিক অবস্থান করছেন। সেখানে একটি পরিবারকে তুলে নিয়ে মিয়ানমার কি বুঝাতে চায় তা বোধগম্য নয়।

‘তমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এক হাজার ৩ শ’ পরিবারের প্রায় ৬ হাজার রোহিঙ্গা রয়েছে। ওই রোহিঙ্গা পরিবারগুলো প্রত্যাবাসনের আওতায় পড়ে না। এজন্য মিয়ানমার সরকারকে আগে থেকেই বলা হচ্ছে ওই পরিবারগুলোতে ফেরত নেওয়ার জন্য। কিন্তু তারা সবাইকে ফেরত না নিয়ে শুধু একটি পরিবারকে নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, আমরা যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরু করতে কাজ করে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বন্দিদের জন্য জেলে ‘কবির’ নিয়ে গেলেন দেব

পরবর্তী

ছাত্রলীগের মারামারি ‘অভ্যন্তরীণ ব্যাপার’

পরবর্তী

ছাত্রলীগের মারামারি ‘অভ্যন্তরীণ ব্যাপার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি নেতৃত্বাধীন সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT