চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলতাফ মাহমুদের হাত ধরেই সংগীত জগতে পা রেখেছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

শহীদ আলতাফ মাহমুদ। বাংলা গানের অন্যতম সুরস্রষ্ঠা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র মতো চির অম্লান গানের সুরকার তিনি। ১৯৭১ সালের ৩০ আগস্ট মহান এই সুরকারকে হারিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানি হানাদাররা এইদিনে বাসা থেকে তুলে নিয়ে যায় তাকে। এরপর আর সন্ধান মেলেনি তার। গুণী এই মানুষটিকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার।

তাকে নিয়ে কথা বলতে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এ এসেছিলেন আলতাফ মাহমুদের বন্ধু ও দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। অনন্যা রুমার প্রযোজনায় এই অনুষ্ঠানে আলতাফ মাহমুদকে নিয়ে স্মৃতিচারণ ছাড়াও আলোচনা করা হয় তার গানের জীবন নিয়ে।

অনুষ্ঠানের এক পর্যায়ে সরাসরি ফোনে যোগ দেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আলতাফ মাহমুদকে স্মরণ করে স্মৃতিকাতর সাবিনা ফিরে যান সেই ষাটের দশকে।

আলতাফ মাহমুদের হাত ধরেই সংগীতে পা রেখেছিলেন জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, আলতাফ ভাইয়ের অন্তর্ধান দিবসকে কেন্দ্র করে অনেক স্মৃতি, অনেক কথা মনে হচ্ছে। ছোটবেলা থেকেই আলতাফ ভাইয়ের সাথে আমার পরিচয়। একই পাড়াতে থাকতাম আমরা। তিনি আমার সংগীত গুরুতো বটেই, আরো বেশি কিছু ছিলেন।

প্রথমবার সিনেমাতেও সাবিনাকে দিয়ে গাইয়েছিলেন আলতাফ মাহমুদ। তার অন্তর্ধান দিবসে এমনটাও স্মরণ করলেন তিনি। বললেন, সেই ছোটবেলায় আমি কিন্তু বড়দের গান গেয়ে সিনেমায় প্রথমবার গেয়েছি। আলতাফ ভাই সেটার ব্যবস্থা করে দিয়েছিলেন। বলতে গেলে সংগীত জগতে আলতাফ ভাইয়ের হাত ধরেই আমি পা রেখেছি। প্রথম দিকে একটু স্ট্রাগল করলেও আলতাফ ভাই আমাকে দিয়ে তিন নম্বর গানটা যখন গাওয়ালেন, তখন আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। গানটির শিরোনাম ‘শুধু গান গেয়েই পরিচয়’। এটা গাওয়ার পরতো একটা ইতিহাস হয়ে গেল। এই গানটিই ছিলো আমার সংগীত জীবনের টার্নিং পয়েন্ট।

গানের জন্য শহীদ আলতাফ মাহমুদ

১৯৬৭ সাল থেকে আলতাফ মাহমুদ যতোদিন ছিলেন, ততোদিন তিনি তার সব ছবিতে সাবিনাকে দিয়ে গান করিয়ে নিয়েছেন। কথার ফাঁকে এমনটাও জানালেন সাবিনা ইয়াসমিন। আর সেই গানগুলোর মধ্যে বেছে বেছে দশটি গান নিয়ে নতুন করে একটি অ্যালবাম করতে যাচ্ছেন শিগগির। এমনটা জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ভেবে দেখলাম আলতাফ ভাইয়ের করা গানগুলো এখন হারিয়ে যাচ্ছে। মনস্থির করলাম, আবার নতুন করে গাইলে ক্ষতি কি! আর তাই এরইমধ্যে দশটা গান রেকর্ডিং করেও ফেলেছি। শিগগির হয়তো আমরা অ্যালবামটা প্রকাশ করবো। আমার তরফ থেকে শ্রদ্ধা জানানোর জন্য এই কাজটি করছি। আমিতো এর বেশি কিছু করতে পারবো না। তাই গানের মাধ্যমে এই মানুষটি স্মরণ করছি। কারণ তার হাত ধরেইতো আমি, আমরা এতোদূর এসেছি।

Reneta

ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও সরকারি ভাবে আলতাফ মাহমুদের গানগুলো সংরক্ষণেরও কথা বলেন আধুনিক বাংলা গানের এই কিংবদন্তি।

ছবি: ইন্টারনেট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলতাফ মাহমুদলিড বিনোদনশাওন মাহমুদসাবিনা ইয়াসমিনহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT