চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালে সিমিওনে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনা জাতীয় দলে তাকে নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠলেও সে খবর সত্যি হয়নি। এবার হয়ত অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আট বছরের সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডিয়েগো সিমিওনের। খবর তেমনই। আর্সেনালের সঙ্গে আর্জেন্টাইন এ কোচকে জড়িয়ে নানা আভাস দিচ্ছে ব্রিটিশ মিডিয়া।

গত সপ্তাহেই কোচ উনাই এমেরিকে ছাঁটাই করেছে আর্সেনাল। বর্তমানে আপদকালীন কোচ দিয়ে চলছে গানাররা। লম্বা সময়ের জন্য কোচ করতে তারা কথা বলছে হেভিওয়েট অনেকের সঙ্গেই।

ব্রিটিশ দৈনিক ‘দ্য মিরর’ বলছে, হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সিমিওনে। যার জেরে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আট বছরের সম্পর্কে ইতি ঘটতে পারে তার।

২০১১ সালে অ্যাটলেটিকোতে যোগ দেন ৪৯ বছরের সিমিওনে। পরের সময়ে একটি লা লিগা ও দুটি ইউরোপা লিগ ট্রফি জিতেছেন।

গত ছয় মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। দুবারই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে স্বপ্ন ভাঙে।

চলতি মৌসুমে দলের অন্যতম তিন খেলোয়াড় অ্যান্থনিও গ্রিজম্যান, রডরি ও অভিজ্ঞ ডিয়েগো গোডিনকে বিক্রি করে দেয় অ্যাটলেটিকো। মৌসুমটাও ভালো যাচ্ছে না তাদের। লা লিগায় পয়েন্ট তালিকার ছয়নম্বরে সিমিওনের দল।

Reneta

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, ক্লাবের বেশ কয়েকজন বোর্ড সদস্য সিমিওনের উপর হতাশ। তাদের মধ্যে সম্পর্কটাও আর আগের মতো মধুর নেই। সবমিলিয়ে একটা ‘বিচ্ছেদ’ হয়তো আসন্নই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালডিয়েগো সিমিওনেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

জুন ২৭, ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT