চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্জেন্টিনা থেকে মেসির বিরতি নেয়া উচিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিরতি নেয়া উচিত। এমনটাই মনে করছেন দেশটির ফুটবল কিংবদন্তি মারিও কেম্পেস।

চলতি কোপা আমেরিকায় শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথম দুই ম্যাচের একটিতে হার ও অন্যটি ড্র করেছে আকাশী-নীলরা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি মেসি।

টেক স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সেটা টেনেই কেম্পেস বলেছেন, ‘যেভাবে চলছে তাতে করে আমি মনে করি মেসিকে বিরতি দেয়া মন্দ হবে না। অথবা তারই বিরতির সিদ্ধান্ত নেয়া উচিত।’

কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কার মুখে রয়েছে আর্জেন্টিনা। আকাশী-নীলদের বাজে সময় চলাকালীন এমন মন্তব্য করলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কেম্পেস।

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কিংবদন্তি আরও বলেছেন, ‘মেসিকে এই দলের বাইরে রাখলে কী হবে? আমরা তাকে কেন বিশ্রাম দিচ্ছি না, কেন তাকে ছাড়া আমরা দল গঠন করছি না? এটি ক্লাবের হয়ে পারফর্ম করা খেলোয়াড়দের জাতীয় দলের জার্সিতে আলো ছড়ানোর সুযোগ করে দেবে।’

১৩২ ম্যাচে আর্জেন্টিনার হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৮ গোল করেছেন মেসি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো মেজর শিরোপা জিততে পারেননি কিং লিও। গত বিশ্বকাপের পর প্রায় আট মাসের বিরতি শেষে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলে ফিরেছেন। ফিরে সমালোচনা পিছু ছাড়ছে না মেসির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT