স্পোর্টস

আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলে জিওভান্নি

আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলে জিওভান্নি

রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে।

ক্লাবের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা ও ইন্টার মিলানের মাউরো ইকার্দিওকে দলে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আর্জেন্টিনার অলিম্পিক কমিটির সভাপতি জেরার্ডো ওয়ের্দেইন।

আর্জেন্টিনার ১৮ সদস্যের দল

গোলরক্ষক: গেরুনিমো রুয়ি (রিয়াল সোসিয়েদাদ), অ্যাক্সেল ওয়ের্নার (অ্যাটলেটিকো রাফায়েল)

ডিফেন্ডার: হোসে লুইজ গোমেজ (লানোস), লিসান্দ্রো মাগালান (বোকা জুনিয়রস), জিয়ানেত্তি (ভেলেজ সার্সফিল্ড), ভিক্টর কুয়েস্তা (ইন্ডিপেডিয়েন্টে), ভেগা (রিভার প্লেট) অ্যালেক্সিস সোটো (বানফিল্ড)।

মিডফিল্ডার: স্যান্টিয়াগো আসাসিবার (ইস্টুডিয়ান্টেস), মার্টিনেজ (ইউনিয়ন), লুকাস রোমেরো (ক্রুজেইরো), সেলসো (রোজারিও সেন্ট্রাল)।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), জোয়াকুইস কোরেয়া (সাম্পদোরিয়া), এস্পিনোজা (হুরাকান), লানজিনি (ওয়েস্ট হাম), ভেইত্তো (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভান্নি সিমিওনে (রিভার প্লেট)।

বিষয়:আর্জেন্টিনা রিও অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…