চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে টপকানো হল না চিলির, কোয়ার্টারে উরুগুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’র প্রথম রাউন্ডের এখনও দুই ম্যাচ বাকি। এরমাঝেই নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টারের চার দল। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে সেরা আটে খেলছে। বাড়ির পথ ধরবে বলিভিয়া।

শুক্রবার ভোররাতে চিলিকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। তাতে আর্জেন্টিনাকে টপকে চিলিয়ানদের গ্রুপ টেবিলের শীর্ষে ওঠা হয়নি। আরেক ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে উরুগুয়ে।

গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তলানির বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ২৯ জুন ভোর ৬টায় নামবেন মেসি-আগুয়েরোরা।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্যারাগুয়ে। শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নামবে তারা, সুয়ারেজ-কাভানিদের দল ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে। ৫ পয়েন্টে তিনে থাকা চিলি গ্রুপপর্বের সব ম্যাচ খেলে ফেলেছে।

শুক্রবারের ম্যাচ জিতে গ্রুপের শীর্সে ওঠার সুযোগ ছিল চিলির। কিন্তু প্যারাগুয়ের স্যামু ও মিগুয়েল আলমিরনের গোল সেটি হতে দেয়নি। দারুণ জয়ে চিলিকে হারিয়ে তাই টেবিলের দুইয়ে প্যারাগুয়ে।

আরেক ম্যাচে টানাটানির জয় তুলেছে কোপার সর্বোচ্চ ১৫বারের ট্রফিধারী উরুগুয়ে। টেবিলের তলানির বলিভিয়াকে হারাতেই ঘাম ছুটেছে সুয়ারেজদের। বলিভিয়ার কার্লোস ল্যাম্পে প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড পায় উরুগুয়ে। এডিনসন কাভানির আরেক গোলে জয় ও কোয়ার্টার নিশ্চিত হয় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT