চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন মুদ্রায় চিরঞ্জীব ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নশ্বর পৃথিবী থেকে ডিয়েগো ম্যারাডোনা দেহত্যাগ করেছেন ১৩ দিন হল। সময়টা খুব বেশিদিন নয়, প্রিয় সন্তানকে হারানোর দাগটা এখনো দগদগে আর্জেন্টাইনদের মনে। যে যার মতো করে কিংবদন্তির জন্য শোক প্রকাশ করছেন। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকা জায়গা করে আছেন তাদের স্মৃতির মণিকোঠায়। স্মৃতিকে স্থায়ী করার জন্য এবার বড় এক উদ্যোগই নিতে চলেছে দেশটির সরকার।

প্রস্তাবটা দিয়েছিলেন আর্জেন্টিনার রাজনৈতিক দল ফ্রেন্টে ডে তোডোসের নেতা নর্মা দুরাঙ্গো। দেশটির সিনেটে ১০০০ পেসো (১২ ডলার) নোটে ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা’ গোল দুটির স্থান দেবার প্রস্তাব দেন তিনি। মৌখিকভাবে প্রস্তাবটি গৃহীত হয়েছে সিনেটে।

গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে বুয়েন্স আয়ার্সের নিজ বাসায় মারা যান ৬০ বছর বয়সী ম্যারাডোনা।

‘এখানে ম্যারাডোনার কীর্তিকে স্মরণ করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, এরসঙ্গে অর্থনৈতিক বিষয়টিও জড়িত। আমরা জানি পর্যটকরা এদেশে এসে ম্যারাডোনার স্মৃতিকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবে।’ রেডিও সাক্ষাৎকারে এমন বলেছেন দুরাঙ্গো।

দুরাঙ্গো প্রস্তাব করেছেন নোটের দুপাশে ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা’ গোল দুটিকে স্থান করে দিতে। কিছু আর্জেন্টাইন অবশ্য এর বিপক্ষে। সেই ১৯৮৬ থেকেই ‘হ্যান্ড অব গড’ নিয়ে বিশ্ব ফুটবলে বিতর্ক আছে, বিতর্ককে পর্যটকদের হাতে তুলে দিয়ে সমালোচনা শুনতে রাজি নন তারা। এর চেয়ে সাত ইংলিশ ফুটবলারকে কাটিয়ে ম্যারাডোনার কোয়ার্টার ফাইনালে করা দ্বিতীয় গোলটিকে সমর্থন দিচ্ছেন আর্জেন্টাইনরা।

সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে ১০০০ পেসোর ৫০ শতাংশ নোটে অঙ্কিত হয়ে যাবে ম্যারাডোনার স্মৃতি। বর্তমান নোটে অঙ্কিত আছে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফাস হরনেরোর ছবি। নতুন বছরে নতুন নোটে অর্ধেকে থাকবে সেই পাখির ছবি, অর্ধেকে থাকবেন ম্যারাডোনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT