চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ানের প্রেমের গল্পে এবার ধর্মীয় সংকট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

সাধারণত তার নাটকের গল্পে প্রেমই প্রধান উপজীব্য। প্রেমকে কেন্দ্র করে মধ্যবিত্ত সমাজের বাস্তবিক নানা সংকটের গল্প তিনি তুলে ধরেন নাটকে। গেল বছর ‘বড় ছেলে’ নির্মাণ করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এবারও প্রেমকে উপজীব্য করে একটি নাটক নিয়ে আসছেন তরুণ নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

মধ্যবিত্ত পরিবারের প্রেম ও দ্বন্দ্ব নিয়ে অপূর্ব-মেহজাবিনকে নিয়ে ‘বড় ছেলে’ দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে ও ইতিবাচক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার ‘মন মন্দিরে’ নিয়ে আসছেন আরিয়ান।

বায়োস্কোপ প্রাইমে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আরিয়ান পরিচালিত পরিচালিত বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্ম-‘মন মন্দিরে’। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নাবিলা, মনোজ, শহীদুজ্জামান সেলিম ও ইলোরা গহর প্রমুখ।

‘আয়নাবাজি’ চলচ্চিত্রের কারণে নাবিলা ইতিমধ্যেই দর্শক মহলে অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। অন্যদিকে মনোজ তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই জাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নাবিলা-মনোজ ইতিপূর্বে ‘বায়োস্কোপ’-এ মুক্তি পাওয়া ‘কথা হবে তো?’ নাটকে একসাথে অভিনয় করেন। এ জুটির অভিনয়, রসায়ন ও মার্জিত নাট্যরুপের কারণে নাটকটি ব্যাপক প্রশংসিত হয়। দুই তারকাই এ ওয়েব ফিল্মে অভিনয় করার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করলেন।

প্রেম ও ধর্মীয় সংঘাত নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমি প্রেমের গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি। এই গল্পটিও প্রেমের। সব প্রেমের গল্পেই কিছু সঙ্কট থাকে, এ গল্পে সংকটটি ধর্মের। আমি আমার কাজের ভালো-মন্দ বিচারের ভার সবসময় দর্শকের হাতে ছেড়ে দেই। আমি মনে করি, দর্শকের ভালো লাগলেই সেটা ভালো একটি কাজ হয়েছে।’

‘মন মন্দিরে’ নিয়ে নাবিলা বলেন, ‘এর আগেও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় কাজ করেছি। তার নির্মাণে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আর সহশিল্পী হিসেবে মনোজও আমার পরিচিত। ‘মন মন্দির’র গল্পটি দু’টি ছেলে মেয়ের প্রেম নিয়ে বেশ গোছানো একটি ইমোশনাল গল্প। কাজটি করে ভালো লেগেছে।’

Reneta

মনোজ জানালেন, ‘গল্প, নির্মাণ ও সহশিল্পী সবই আসলে আমার জন্য খুবই স্বাচ্ছন্দ্যের। কাজটি করেছি উৎসাহ নিয়ে। ভালো ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বআরিয়াননাবিলাবড় ছেলেমনোজমেহজাবিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT