চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কলকাতাবাসীকে ছবি দেখার আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ফারাজ চৌধুরী। ডাকনাম রাজা। বাংলাদেশে থাকে। ঘটনা চক্রে তার ছোটবেলা কেটেছে দিল্লিতে। ছেলেটি বড় হয়ে জনপ্রিয় শেফ হয়। কাকতালীয় ভাবে কিছু ঘটনার জন্য কলকাতায় আসে। তার সাথে একজন হোম কুক এর দেখা হয়। এরপর বিভিন্ন ধরণের ঘটনা ঘটতে থাকে। দুজনের অনেক ভিন্নতা। তার পরেও তাদের মধ্যে ভালোলাগা সৃষ্টি হয়। ‘আহা রে’ ছবির কাহিনী সম্পর্কে বলছিলেন আরিফিন শুভ।

আহারে ছবির শেষ মুহূর্তের প্রচারণার জন্য কলকাতায় গিয়েছেন শুভ। সেখানে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নানা অভিজ্ঞতার কথা। জানালেন, কলকাতার এক রাঁধুনি আর বাংলাদেশের এক বিখ্যাত শেফের খাবারের সূত্রে প্রেম জমে উঠে ‘আহা রে’ ছবিতে। ছবিতে কলকাতার রাঁধুনির ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘আহা রে’ ছবিতে দুই বাংলার রান্না খাবারকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে কাজ করার সুবাদে শুভ শিখেছেন বেশ কিছু রান্না। আর রান্না শেখার পাশাপাশি অনেক খাবারের ইতিহাসও জানা হয়েছে তার।

আরিফিন শুভর জন্ম ময়মনসিংহ শহরে। স্কুলে পড়াশোনা ও বেড়ে ওঠাও ময়মনসিংহ শহরেই। আর তাই উপস্থাপক তাকে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় দর্শকদের উদ্দেশ্যে ‘আহা রে’ ছবি সম্পর্কে কথা বলতে বলেন। শুভ বলেন, ‘আমগো একটা ছবি আইতেসে, আহারে। এইডা আমরা করসি। খুব মন দিয়েই করসি। আমরা এইডাই আশা করুম যে আপনারা সবাই হলে যাবেন আর দেখবেন। আনন্দ করবেন সবাই মিল্লা।’

‘আহা রে’ ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ২২শে ফেব্রুয়ারি ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআহা রেলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT