চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি প্রতিযোগিতায় ‘ডুব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
‘ডুব’ ছবিতে তিশা ও ইরফান খান

‘ডুব’ ছবিতে তিশা ও ইরফান খান

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১তম আসরে আমন্ত্রিত হলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ছবিটি উৎ​সবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর।

ফারুকী আরও জানান, ২০১৪ সালে এই উৎ​সবের অষ্টম আসরে তার ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি এমপিএ ফিল্ম ফান্ড পেয়েছিল। পরের বছর উৎ​সবের নবম আসরে কো–বিদেশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচারক হিসেবে অংশ নেন মোস্তফা সরয়ার ফারুকী।

এবার তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। বড় উৎ​সব, বড় প্ল্যাটফর্ম, অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

এদিকে রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। গত ২৯ জুন অক্টোবর সিনেমা হলে মোস্তফা ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন রুশ চলচ্চিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব। এর আগে চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ছবিটি।

আগামী ৩ নভেম্বর মোস্তফা সরয়ার ফারুকী তার ‘ডুব’ ছবিটি বাংলাদেশ, ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ । ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবমোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT