চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের সামনেই স্লেজিং করেছেন লায়ন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:১২ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: স্লেজিংয়ের রাজা বলা হয় অস্ট্রেলিয়াকে! তাদের খেলোয়াড়দের থেকে রেহাই পায়নি বাংলাদেশও। মিরপুরে হারের পর চট্টগ্রামে জিততে মরিয়া অজিরা চতুর্থ দিনে একটু বেশিই আক্রমণ করেছে মুখের ভাষায়। আম্পায়ারের সামনেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে বাজে কথা বলেছেন ম্যাচসেরা নাথান লায়নও। মুশফিক সঙ্গে সঙ্গেই নালিশ জানিয়েছেন আম্পায়ারকে।

দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে তখন পথ দেখাচ্ছিল মুশফিক-সাব্বির জুটি। বোলিং আক্রমণে লায়ন। মুশফিকের সঙ্গে তর্ক হচ্ছিল। পরে দেখা যায় মুশফিক আম্পায়ার ইয়ান গৌল্ডের সঙ্গে অনেকক্ষণ কথা বলছেন। সেখানে কী ঘটেছিল ম্যাচ শেষে জানা গেল মুশফিকের কথাতেই।

‘মাঠে তো স্বাভাবিক একটু কথাবার্তা হয়ই। ওরা সব সময়ই বলতে (স্লেজিং) থাকে। ও (লায়ন) আম্পায়ারের সামনেই জোরে বলছিল। সেটাই আম্পায়ারকে বলছিলাম। আম্পায়ারের সামনে যদি এভাবে বলে, আমরা আর কার কাছে যাব। এটাই তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আম্পায়ার বলেছে, হ্যাঁ, এটা আমি শুনেছি। আমি চেষ্টা করব কথা বলার।’

পুরো সিরিজেই ব্যাট-বলের ক্রিকেটের সঙ্গে সমানতালে হয়েছে কথার লড়াইও। অজিদের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে ভালোভাবেই জড়িয়ে আছে স্লেজিংয়ের বিষয়টি। প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করতে মুখের ব্যবহারে তাদের জুড়ি মেলা ভার। অবশ্য বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। মাঠে স্লেজিং চলেছে সমানে সমানে। অজিদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ ড্র (১-১) করতে পারার প্রাপ্তির সঙ্গে এটিকেই আরেকটি প্রাপ্তি হিসেবে দেখছেন মুশফিক।

‘জানতাম ওরা শুধু ব্যাট-বল না, শারীরিক ভাষায়ও বলবে। যেভাবে মাঠে চাপ প্রয়োগ করে, আগ্রাসন দেখায়, আমরাও চেষ্টা করেছি ওভাবেই খাপ খাইয়ে চলার। প্রথম টেস্টে খুব ভালো করেছি। বোলার বলেন, ব্যাটসম্যান বলেন, সবাই চেষ্টা করেছি। তাদের ওই জায়গাটায় মুখে মুখ লেগে ঠিক ওরকমভাবেই চ্যালেঞ্জ করেছি। এটা বড় একটা প্রাপ্তিও বলতে পারেন।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT