চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ছবির নায়ক, আমি ছবির ভিলেন: বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
নতুন ছবিতে বাপ্পী

২০১২ সালে ‘ভালবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হন চিত্রনায়িক বাপ্পী চৌধুরী। এরপর অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম, কি প্রেম দেখাইলা, লাভ স্টেশন, অনেক সাধের ময়না, কি দারুণ দেখতে’র মত হিট ছবি উপহার দেয়ায় শাকিব খান পরবর্তী নায়কের মধ্যে বাপ্পীকে এগিয়ে রেখেছেন চলচ্চিত্র বোদ্ধারা।

কিন্তু বাপ্পী অভিনীত বেশিরভাগ ছবিতে তাকে দেখা গেছে রোমান্টিক কিংবা প্লেবয় চরিত্রে। জনপ্রিয় এই নায়ক এবার রোমান্টিক খোলস থেকে বেরিয়ে এসে সিরিয়াস চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বাপ্পীকে এমন সিরিয়াস চরিত্রে দেখা যাবে তার অভিনীত নতুন ছবি ‘নায়ক’-এ। যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় এফডিসিতে।

সেখানে ছবিতে নিজের চরিত্র নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বাপ্পী চ্যানেল অনলাইনকে জানান, তিনি তার ক্যারিয়ারে কখনই এমন চরিত্রে কাজ করেননি। এটাই সবচেয়ে বড় ব্যাপার। চরিত্রের থিমটা শেয়ার করে বাপ্পী বলেন, ছবিতে দেখা যাবে আমার অনেক ইচ্ছে থাকে, কিন্তু কখনো পূরণ করতে পারিনা। একটা সময় নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেই ভিলেন হয়ে যাই।

বাপ্পী বলেন, আমি ছবির নায়ক, আমি ছবির ভিলেন। দেখা যাবে, কখনও নায়িকার কাছে আমি ভিলেন হয়ে গেছি, আবার তার কাছেই আমি নায়ক হয়ে আছি। চরিত্রটিতে অনেক বড় গুরুদায়িত্ব রয়েছে। এই ছবিতে ৭২ টি দৃশ্য থাকবে, যার ৭০ টিতে আমি থাকব। প্রতিটি জায়গায় আমার চরিত্রে থাকবে নানা নাটকীয়তা। মোটকথা একটি ছেলের ইচ্ছেপূরণ নিয়েই এই নায়কের গল্প।

তিনি বলেন, ভালো ছবি নির্মাণের পূর্বশর্ত হচ্ছে প্রি-ওয়ার্ক করা। মিনিমাম তিন মাস আগে থেকে গল্প, শুটিং লোকেশন নিয়ে কাজ করা উচিত। আমাদের সব নির্মাতা প্রি-ওয়ার্ক করেন না। এদিক থেকে নায়ক ছবির যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পূর্ব প্রস্তুতি নিয়েই নির্মাণ করছেন নায়ক ছবি। আমি নিজেই ছবির গল্প, চরিত্র ও লুকে ভিন্নতা আনার চেষ্টা করছি। গত ২০ দিন ধরেই নায়ক ছবির প্রস্তুতি নিচ্ছি।

এর আগে ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে কাজ করেছিলেন বাপ্পী। কয়েক বছর পর আবারো একসময়ের হিট এই যুগল নির্মাতাদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। নায়ক ছবিতে বাপ্পীর নায়িকা অধরা খান। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মৌসুমী, অমিত হাসান, সুব্রত প্রমুখ।

Reneta

‘নায়ক’ প্রযোজনা করছে জাদুকাঠি মিডিয়া। ইস্পাহানী আরিফ জাহানের ভাষ্য, নায়ক হবে একটি আধুনিক সিনেমা। গল্পের প্লট, মেকিংয়ের পদ্ধতি হবে আপগ্রেড। ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শুক্রবার থেকে এই ছবির শুটিং শুরু হবে জানা গেছে।

ছবি: রিয়াজ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খাননায়কবাপ্পীভিলেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT