‘আমির-সালমান ছাড়া আন্দাজ আপনা আপনা-এর সিকুয়েল সম্ভব নয়’

৯০ দশকে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় ছবি ‘আন্দাজ আপনা আপনা’ এর কথা মনে আছে? কমেডি ধরণার জনপ্রিয় এই ছবিটিতে প্রথমবারের মত একসাথে দেখা মিলেছিল বলিউডের দুই সুপারস্টার আমির খান ও সালমান খানের। জানা গেছে ছবিটির সিকুয়েল তৈরি হচ্ছে।
ছবিটির চিত্রনাট্যকার দিলীপ শুক্লা এর সিকুয়েল নির্মাণ প্রসঙ্গে সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমি ‘আন্দাজ আপনা আপনা’ এর সিক্যুয়ালের চিত্রনাট্য লিখেছি। এটা মোটেই সহজ কাজ ছিল না। আগের ছবিটির থেকে এর সিকুয়েলটি আরো বেশি আকর্ষণীয় করতে হবে।
এছাড়াও দিলীপ আরো বলেছেন , আমির খান ও সালমান খান ছাড়া ‘আন্দাজ আপনা আপনা’ এর সিকুয়েল সম্ভব নয়।
শোনা যাচ্ছে সিকুয়েল রণবীর সিং ও বরুণ ধাওয়ানকেও দেখা যাবে। ছবির শুটিং কবে নাগাদ শুরু হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। ডেকান ক্রনিকল
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






