চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জন্মের বছরে ‘সিনেমা’ পত্রিকা প্রকাশ করেন ফজলুল হক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

‘আমার যে বছর জন্ম সে বছর ১৯৫০ সালে ‘সিনেমা’ পত্রিকাটা বের হয়। এটা কল্পনাও করা যেত না সেময়। কিন্তু তিনি সেটা বাংলায় শুরু করেছিলেন। যা সেই সময়ে সিনেমা বানাতে আসা তরুণদের জন্য ভীষণ উপকারি ছিল।’

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকেন্দ্রিক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক-এর ২৭তম প্রয়াণ দিবসে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন ‘গেরিলা’ খ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকেন্দ্রিক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। তার সম্মানে ২০০৪ সাল থেকে প্রতি বছর চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে দেওয়া হয় ফজলুল হক স্মৃতি পুরস্কার। এবার পদক পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু ও চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া।

রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে দুপুর বারোটা থেকে শুরু হয়েছে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ অনুষ্ঠান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন মামুনুর রশিদ, কেকা ফেরদৌসি এবং হাসান ইমাম। অনুষ্ঠানের শুরুতেই ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি এই গুণী মানুষটির জীবন ও কর্ম নিয়ে বিস্তর কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন মৌসুমী বড়ুয়া।

প্রসঙ্গত, ১৯৩০ সালে সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। পঞ্চাশের দশকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করেনি চলচ্চিত্রশিল্প, সে সময় বগুড়ার মতো মফস্বল শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাবিষয়ক সাময়িকী। সারা দেশেই এটি আলোড়ন তুলেছিল। এ সূত্রে বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক।

ছবি: জাকির সবুজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুল হক স্মৃতি পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT