চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা যেই শূন্যতায় পড়েছি তা কোনোদিনই পূরণীয় নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

নাট্যজন, শিক্ষাবিদ, নির্দেশক ইনামুল হকের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি।

সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তাকে শ্রদ্ধা জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা, নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘এনাম ভাই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন এবং নিজের ভেতরে গেঁথে রেখেছেন। তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। এটি একটি বিরল উদাহরণ। তিনি নিজে, তার স্ত্রী,‌ কন্যা এবং তাদের স্বামী, প্রত্যেকেই জড়িত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এবং মঞ্চ নাটকের সাথে। এটি সচরাচর দেখা যায় না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি বলে একটি কথা আছে। বাংলাদেশের সংস্কৃতির যে শেকড়, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের সংস্কৃতি। সেখানে রক্ত আছে, বন্ধুর জন্য জীবন উৎসর্গের ঘটনা আছে, যা স্বাভাবিক জীবনে সচরাচর ঘটে না। কিন্তু এটি মাঝে মাঝে আমরা বহন করেছি স্বাভাবিক জীবনে। যেমন, কোনো এক দুর্বৃত্ত যদি কোনো নারীকে আক্রমণ করে, তখন তার জন্য যদি কোনো যুবক জীবন উৎসর্গ করে, তাহলে যুবকটির ভেতরে মুক্তিযুদ্ধের সংস্কৃতি আছে। আমি এই কথাগুলো যখন এনাম ভাইকে বলতাম, তিনি বলতেন এই কথাগুলো তুমি বলে যাবে সবসময়। তিনি বিশ্বাস করতেন, মুক্তিযুদ্ধের সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পূরক। দুটোরই বিকাশমান ধারা অব্যাহত থাকা উচিত।’

এই নির্দেশক বলেন, ‘একজন মুক্তিযুদ্ধের বিশ্বাসী, বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী এবং তার চর্চাকারী একজন নেতৃস্থানীয় মানুষের চলে যাওয়ায় আমরা যেই শূন্যতায় পড়েছি তা কোনোদিনই পূরণীয় নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনামুল হকনাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT