চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন আলমগীর-দীপেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২০
বিনোদন
A A

‘অভিনেতা হিসেবে জীবনে বহু পুরস্কার আমি পেয়েছি, সম্মাননা পেয়েছি। তবে পরিচালক হিসেবে এই পুরস্কার আমার জন্য বিরাট স্বীকৃতির।’ 

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর এভাবেই নিজের অনুভূতি জানালেন চিত্রনায়ক, চিত্রপরিচালক আলমগীর।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আইয়ে আয়োজন করা হয় ‘১৭তম ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ সালাউদ্দিন জাকীসহ ফজলুল হকের স্নেহধন্য অনেকে। অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ফজলুল হকের মেয়ে, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।

ফজলুল হকের স্মৃতি রক্ষায় প্রতি বছর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের একজন চলচ্চিত্র নির্মাতা ও একজন চলচ্চিত্র সাংবাদিককে সম্মাননা জানানো হয়। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ছোটপরিসরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। চিত্রপরিচালক হিসেবে আলমগীর ও চলচ্চিত্র সাংবাদিক হিসেবে শামীম আলম দীপেনকে উত্তরীয়, সন্মাননাপত্র, ক্রেস্ট সহ নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

পুরস্কারপ্রাপ্তির পর শামীম আলম দীপেন নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘আমি ফজলুল হক সাহেবকে দেখিনি, তবে আমি ফরিদুর রেজা সাগরকে দেখেছি। ফরিদুর রেজা সাগরের যে আলোকিত জীবন, তা থেকেই ফজলুল হককে চেনা যায়। আমি সত্যিই খুব আনন্দিত আজকের এই পুরস্কারটি পেয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

১৯৩০ সালে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। ১৯৯০ সালের ২৬ অক্টোবর তার মৃত্যু হয়। তিনি ছিলেন এ দেশের প্রথম সিনেমা বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও প্রকাশক। ১৯৫০ সালে বগুড়া থেকে পত্রিকাটি প্রথম প্রকাশ হয়। পরবর্তী সময়ে প্রকাশনা ঢাকায় স্থানান্তর হয়।

Reneta

ষাটের দশকের শুরুতে ফজলুল হক ‘প্রেসিডেন্ট’ নামে একটি শিশুতোষ সিনেমা তৈরি করেছিলেন যা তৎকালীন সময়ে পুরস্কৃতও হয়েছিল। ‘প্রেসিডেন্ট’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন তার ছেলে ফরিদুর রেজা সাগর। ‘প্রেসিডেন্ট’ ছবিটি যখন নির্মিত হয় তখন ঢাকায় প্রযোজিত সিনেমার সংখ্যা মাত্র কয়েকটি। পরে তিনি ‘উত্তরণ’ নামে আরো একটি সিনেমা পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাসাহিত্যিক রাবেয়া খাতুনগাজী মাজহারুল আনোয়ারচলচ্চিত্র সাংবাদিকতানাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT