স্পোর্টস

আবাহনী, মোহামেডানের হার

আবাহনী, মোহামেডানের হার

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সপ্তম রাউন্ডে মোহামেডানের নাইম ইসলাম সেঞ্চুরি পেলেও তার দল হেরে গেছে প্রাইম দোলেশ্বরের কাছে। তবে নুরুল হাসানের সেঞ্চুরিতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক আর মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে আবাহনীকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।

মিরপুরে প্রাইম দোলেশ্বরের কাছে ৬ উইকেটে হেরেছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে সাদা-কালোরা অলরাউন্ডার নাইম ইসলামের সেঞ্চুরির পরও অল আউট হয় ১৮৮ রানে। জবাবে ইমতিয়াজ তান্নার ৮৮ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারে দোলেশ্বর।আবাহনী, মোহামেডানের হার

বিকেএসপিতে সোহানের ১০৮ রানে প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২৯৯ রান করে। জবাবে ২৩৯ রানে রূপগঞ্জ অলআউট হলে ৬০ রানে ম্যাচ জেতে প্রাইম ব্যাংক।

আর ফতুল্লায় আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। কলাবাগানের পক্ষে লিগে প্রথম সেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদুল হাসান।

বিষয়:ঢাকা প্রিমিয়ার লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…