বিনোদন

আবার চঞ্চল-মিলি জুটি

আবার চঞ্চল-মিলি জুটি

আবার জুটি হয়ে ছোটপর্দায় ফিরছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।

২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় চঞ্চল-মিলি জুটির ইতিহাস সবারই জানা। সেই জুটিই এবার ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করবেন।

‘মনপুরা’ সিনেমার মতো ২০১০ সালে ছোট পর্দায় জাহিদ হাসানের অভিনীত ‘গ্র্যাজুয়েট’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো। সেই প্রেরণা থেকেই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার নির্মাণ করছেন ‘পোস্ট গ্র্যাজুয়েট’ নাটকটি।  আবার চঞ্চল-মিলি জুটিনতুন এ ধারাবাহিক নাটকে জাহিদ হাসান ছাড়াও ‘গ্র্যাজেুয়েট’র বেশিরভাগ শিল্পীই থাকছেন। এরমধ্যে আছেন; হাসান মাসুদ, ফারুক আহমেদ, জয়রাজ, সিদ্দিকুর রহমান, সোহেল খান, রাজু, বাবর প্রমুখ।

এ নাটকে নতুন হিসেবে অভিনয় করবেন সাজু খাদেম, আরফান, ডা: এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, আজমেরী আশা, তাসনুভা তিশা, অপু, নবী, রোকন, আনোয়ার প্রমুখ।

ধারাবাহিকটির শুটিং শুরু হচ্ছে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে।

বিষয়:চঞ্চল চৌধুরী ফারহানা মিলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…