ফুটবল

আবারও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

ফুটবল ম্যাচে লাল কার্ড থেকে বাঁচার জন্য মেসি নিচে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে লাল কার্ড থেকে বাঁচার জন্য মেসি নিচে পড়ে আছেন, অন্য খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে সেভিয়া ডিফেন্ডার ডিয়েগো কার্লোসকে ধাক্কা মেরে লাল কার্ড দেখার মতো কাণ্ড করলেও কোনো শাস্তি পেতে হয়নি লিওনেল মেসিকে। পরের ম্যাচেও বার্সেলোনা অধিনায়কের কপাল ভালোই বলা যায়, অ্যাথলেটিক বিলবাওয়ের এক খেলোয়াড়কে কঠিন ফাউল করেও লাল কার্ড দূরের কথা, হলুদও পেতে হয়নি তাকে!

ঘটনা মঙ্গলবার রাতের ম্যাচে, দ্বিতীয়ার্ধে। অ্যাথলেটিক ডি-বক্সের একটু বাইরে আগুয়ান মেসিকে দারুণভাবে ট্যাকল করেন বিলবাওয়ের স্প্যানিশ ডিফেন্ডারে ইয়ারে। বল বিপদমুক্ত করলেও নিজেই বিপদে পড়ে যান তিনি, গতির মধ্যে থাকা মেসির অবচেতন পা মাড়িয়ে দিয়ে বসে ইয়ারের বাম পায়ে।

যেভাবে মাড়িয়ে দিয়েছিলেন মেসি, আরেকটু হলে ভেঙ্গেই যেতে পারত ইয়ারের পা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবশ্য ইচ্ছাকৃত দোষও ছিল না এতে। ট্যাকলটা ভয়াবহ হয়ে গেছে বুঝতে পেরে নিজেই এগিয়ে গেছেন ইয়ারের দিকে।

তবে যেভাব ফাউল করেছিলেন, ইচ্ছা-অনিচ্ছাকৃত যেটাই হোক, লাল কার্ড পেলেও পেতে পারতেন মেসি। কপাল ভালো বার্সা অধিনায়কের, রেফারির চোখ এড়িয়ে যাওয়াতে নিজের জন্মদিনে শুকনো মুখে মাঠ ছাড়তে হয়নি তাকে।

বিষয়:বার্সা মেসি রিয়াল লা লিগা লাল কার্ড সেঁতিয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…