চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও প্রশ্নবিদ্ধ আল-আমিনের বোলিং অ্যাকশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার আল-আমিন বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ, মাঠে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন। ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অ্যাকশন শুধরে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। সেটির তিন বছর পর আবারও প্রশ্নবিদ্ধ হল এই পেসারের বোলিং।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। ২৮ নভেম্বর চট্টগ্রামে খুলনা টাইটানসের বিপক্ষে দলীয় ১৫তম ওভারের দ্বিতীয় বলে আরিফুল হকের উইকেট পান টাইগার পেসার। ওই বলটিই সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ফিল্ড আম্পায়ারদের রিপোর্টে।

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘আল-আমিনকে আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির কাছে রিপোর্ট করতে হবে। এর মধ্যের সময়টা সে খেলতে পারবে। পরবর্তীতে রিভিউ কমিটির পর্যবেক্ষণে যদি ত্রুটি ধরা পড়ে তাহলে তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হবে। শেষে পরীক্ষা দিতে হবে। সমস্যা পাওয়া গেলে খেলতে পারবে না। তবে সন্দেহজনক অ্যাকশন মানেই কিন্তু সে অবৈধ নয়।’

Banglabid

বাংলাদেশের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আল-আমিন হোসেন। ২০১৬ সালের মার্চে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন ২৭ বছর বয়সী পেসার। বিপিএলের চলতি আসরে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল আমিন হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে পোপের সাধুবাদ

পরবর্তী

৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বাড়ানোর তাগিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT