চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেই সব গ্লানি মুছে যাবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রঙিন পোশাকে সফরকারীদের হোয়াইটওয়াশ করার কথা ভাবছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন।

‘টেস্টে সবাই যেভাবে পারফর্ম করেছে, চার দিনে খেলা শেষ হয়েছে। আমাদের এখনো ওয়ানডে অনুশীলন শুরু হয়নি। তারপরও আমরা চেষ্টা করব সিরিজ জেতার। যদি হোয়াইটওয়াশ করতে পারি আরো ভালো। বাংলাদেশ দল যেভাবে খেলছে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটাই উচিত। না হলে আমাদের ব্যর্থতা থাকবে।’

বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে ছন্দে নেই বাংলাদেশ। গত বছর জুলাইয়ে শেষদিকে শ্রীলঙ্কা সফরে গিয়ে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে ফেরে দল। এ বছর টি-টুয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে একটি জয় ছাড়া নেই কোনো সাফল্য। ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে দুটি করে ম্যাচ। হারতে হয়েছে সিরিজও।

টেস্টে যাচ্ছিল চরম দুঃসময়। ইনিংস ব্যবধানে টানা হারের তিক্ততা কিছুটা কাটিয়েছে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে। তবে নিকটঅতীতের এত এত ব্যর্থতার ভার জিম্বাবুয়েকে ৩-০ তে হারালেই নেমে যাবে-এমনটা মনে করেন না আল-আমিন। দীর্ঘদিন পর জাতীয় দলে নিয়মিত হওয়া এ পেসার মনে করেন ভাবমূর্তি ফেরাতে জিততে হবে আরও আরও ম্যাচ।

‘জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে আমাদের গ্লানি মুছে যাবে এমন কোনো ব্যাপার না। আমাদের জিততে হবে, ওদের হারাতে হবে। ওরাও তো এখানে জিততে এসেছে। ওরা তো হারতে আসেনি। শেষ কয়েকটা সিরিজ আমরা বাজে করেছি। এটা ভালো করতে পারলে ভালো হবে।’

‘আমরা হয়তবা কয়েকটা সিরিজ ধরে খুব ভাল খেলতে পারছি না। আমরা যেভাবে সবাই টেস্ট ক্রিকেট খেলেছি এবং ওয়ানডে যে দলটা… ভারতের সাথে আমরা টি-টুয়েন্টিতে ভালো খেলেছি হয়তবা জিততে পারিনি। তো সেই হিসেবে আমরা যদি হোয়াইটওয়াশ করতে পারি খুব ভালো হবে; সিরিজটা তো জিততেই হবে।’

Reneta

ইংল্যান্ড বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজার। চোটে পড়ায় যেতে পারেননি শ্রীলঙ্কা সফরে। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই ফিরছেন অধিনায়ক। অধিনায়ক হিসেবে এটিই হাতে পারে মাশরাফীর শেষ সিরিজ।

ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক জিম্বাবুয়ে সিরিজে থাকায় বাড়তি উৎসাহ-উদ্দীপনা অনুভব করছেন আল-আমিন, ‘উনি তো ওয়ানডে সেরা অধিনায়ক এবং একজন পারফর্মার হয়তবা মাঝখানে সিরিজ ছিল না, আবার এসেছে। সামনে থেকে খুব ভালো লিড করে এবং সামনে থেকে এগিয়ে নিয়ে যায়। উনার সাথে খেলাটাও আনন্দ ও গর্বের ব্যাপার। উনি অধিনায়ক হিসেবে থাকবেন কিনা সেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তবে উনার সাথে খেলাটা আনন্দের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল আমিন হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিলখানা হত্যাকাণ্ড ঘাটলে বিএনপির সংশ্লিষ্টতা প্রমাণ হবে: কাদের

পরবর্তী

পুলিশি বাধার মুখে বাম জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি

পরবর্তী

পুলিশি বাধার মুখে বাম জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি

টোকিও অলিম্পিকের ‘ভাগ্য’ নির্ধারণের জন্য ৩ মাস সময় পাচ্ছে জাপান

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT