চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান মানেই যেন রশিদ চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A

ক্রমেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগস্পিনারের ঘূর্ণিতে এবার হিমশিম খেয়েছে ক্যারিবীয়রা। মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একাই গুঁড়িয়ে দিয়েছেন ১৮ বছর বয়সী রশিদ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ৬৩ রানে হারিয়ে শুরু করেছে আফগানিস্তান। এই ম্যাচেই জ্বলে উঠেছিলেন রশিদ।

সেন্ট লুসিয়ায় ৮.৪ ওভার হাত ঘুরিয়ে দারুণ প্রদর্শনীটি দেখান রশিদ। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটি জায়গা পেয়েছে ওয়ানডে ক্রিকেটের চতুর্থ সেরা বোলিংয়ের রেকর্ডে। তার সামনে কেবল গ্লেন ম্যাকগ্রা (৭/১৫), শহিদ আফ্রিদি (৭/১২) এবং চামিন্ডা ভাস (৮/১৯)।

ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামির নামে তৈরি স্টেডিয়ামে প্রথমে বোলিং করতে নেমে আফগানদের ২১২ রানের বেশি এগোতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। জাভেদ আহমাদির ব্যাটে এসেছে সর্বোচ্চ ৮১ রান।

সহজ লক্ষ্য। হেলেদুলেই ব্যাট করতে নামে স্বাগতিকরা। পরে রশিদের স্পিন ঘূর্ণিতে আটকে যায়। জেসন হোল্ডারের দল ১৪৯ রানে গুটিয়ে যেয়ে হার মেনেছে ৬৩ রানে।

রশিদ এতটাই দুর্দান্ত ছিলেন যে তার শেষ ১০ বলের মধ্যেই পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট। আফগান লেগস্পিনারকে কিভাবে সামলাতে হবে সেটির পথ যেন খুঁজেই পাচ্ছিল না উইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT