ক্রিকেট

আফগানদের না করে দিলো ভারত

আফগানদের না করে দিলো ভারত

আফগানিস্তানের ক্রিকেটাররা খেলতে চেয়েছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটে। তাই সবচেয়ে ‘ঘনিষ্ঠ’ বন্ধু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধও করেছিল আফগান ক্রিকেট বোর্ড। হতাশই হতে হয়েছে তাদের। কারণ, সরাসরি না করে দিয়েছে বিসিসিআই!

অনুরোধের বিপরীতে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) জানিয়েছে, তাদের পক্ষে এই অনুরোধ রাখা সম্ভব নয়।

‘বিসিসিআই তাদের ঘরোয়া ক্রিকেটে আফগান ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেবে, এটা কখনোই সম্ভব নয়’ সিওএ এমনটাই জানিয়ে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ডকে।

এটাই প্রথম নয়, এর আগেও আফগানদের অনুরোধ ফিরিয়েছে বিসিসিআই। ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ভারতের মাটিতে আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছিল আফগান বোর্ড। সেবারও না করে দেয় বিসিসিআই।

২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচের সবগুলোতেই হার দেখেছে আফগানিস্তান। তাই ২০২৩ বিশ্বকাপের আগে দলকে আরও শক্তিশালী করার ইচ্ছা বোর্ডের। কিন্তু সিওএ না করে দেয়ায় বেশ রকম হতাশ আফগানরা।

বিষয়:আফগানিস্তান ক্রিকেট ভারতীয় ক্রিকেট বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…