আফগানিস্তানে একটি নির্বাচনী মিছিলে আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ৩০ জন মানুষ।
মঙ্গলবার দেশটির নাংগরহার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত শুক্রবার থেকে।
নাংগরহার প্রদেশের কামা জেলায় মিছিল নিয়ে সমর্থকদের সঙ্গে প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থী আবদেল নাসের মোমান্দ। এসময় তার এই মিছিলে আত্মঘাতী হামলা হলে এ হতাহতের ঘটনা ঘটে।
২০ অক্টোম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহিংসতা হবে বলে আশংকা করা হচ্ছে। ইতোমধ্যে তালেবান ও জঙ্গি গোষ্ঠী আইএস এই নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।








