চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে গুলির পর আত্মঘাতী হামলা, নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানে বন্দুকধারীর গুলির পর হাসপাতালে আত্মঘাতী হামলায় ছয় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে দেশটির দেরা ইসমাইল খান জেলায় পুলিশ চেকপোস্ট ও হাসপাতালে এসব হামলার ঘটনা ঘটে বলে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।

দেরা ইসমাইলের জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ বলেন, স্থানীয় সময় সকাল পেরৈন ৮টার দিকে কোটলা সাইদান চেকপোস্টে পুলিশের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এসময় গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন।

এই হামলায় আহতদের পাশের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য ও তিন বেসসামরিক লোক নিহত হন বলে পুলিশের এই কর্মকর্তা বলেন।

স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞ ইনায়েতউল্লাহ বলেন, একজন নারী এই হামলার জন্য সাত কিলোগ্রাম বিস্ফোরক বহন করছিলেন। আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারী পায়ে হেঁটে হাসপাতালের গেটে এসে এই বিস্ফোরণ ঘটান।

এতে হাসপাতালের জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয় বলে কর্তৃপক্ষ জানায়। জরুরি বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। পরে আহতদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই হামলার তীব্র সমালোচনা করেছেন। হামলায় হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ: আত্মঘাতি হামলাপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: দণ্ডপ্রাপ্ত ৪৩ জনের আপিল হাইকোর্টে

পরবর্তী

চলচ্চিত্রের অনুসরণে ‘ফার্স্ট হিটলার বস’ কিশোর গ্যাং, অস্ত্রসহ আটক ১৪

পরবর্তী

চলচ্চিত্রের অনুসরণে ‘ফার্স্ট হিটলার বস’ কিশোর গ্যাং, অস্ত্রসহ আটক ১৪

'ড্রিম গার্ল'-এ ভিন্ন আয়ুষ্মান

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT