মনোনয়ন ফিরে পেতে আপিল করার দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে ভিড় করছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা।
সকাল নয়টা থেকেই সেখানে শুরু হয়েছে ভিড়। সকাল থেকে ৬০ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছেন।
৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। এরপর ৬-৮ ডিসেম্বর পর্যন্ত আপিল বিষয়ে চলবে শুনানী।
গতকাল ৮৪ জন প্রার্থী আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
সারাদেশে আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র, বিএনপির ১৪১টি আর জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। স্বতন্ত্রভাবে মনোনয়ন প্রত্যাশী ৪৯৮ জনের মধ্যে ৩৮৪ জনের বাতিল করা হয়েছে।
আপিলে প্রার্থীতা ফিরে না পেলে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন প্রার্থীরা।








